Dhaka ১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হেবা ও মিরাসের বিধান: ইসলামী শরিয়তের আলোকে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতার সংবাদ সম্মেলন বুড়িচংয়ে ছাত্রনেতাকে হয়রানির অভিযোগ, মাদক নির্মূলে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্যকে বিশেষ সম্মাননা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতার সংবাদ সম্মেলন ডিমলায় পুকুরে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বটতলা মোড়ে ট্রাফিক পুলিশের কড়া অভিযান, হেলমেটহীন চালকদের ৩ হাজার টাকা জরিমানা বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার ও পাইপ গুঁড়িয়ে দিল প্রশাসন সারের দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ, সড়ক অবরোধ; কৃষি কর্মকর্তা অবরুদ্ধ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কচুয়ায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৮:০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ Time View

রাজিব সরকার ,
কচুয়া প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার ২ নং পাথৈর ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পাথৈর ইউনিয়নের বরদৈল বাজারে কচুয়া থানার উদ্যোগে এ মাদকবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নেতৃত্বে আয়োজিত র‌্যালিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালিটি বরদৈল বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করেন।

র‌্যালি শেষে বরদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলাম ।

এসময় উপস্থিত ছিলেন ২ নম্বর পাথৈর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মো. গোফরান উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন মিয়াজী, বিএনপি নেতা মো. মোস্তফা কামাল মিয়াজী, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. মজিবুর রহমান, কচুয়া উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক গাজী মো. রাসেল, ইউনিয়নের সাবেক ছাত্রনেতা মো. জামাল হোসেন খান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জিসান সরদার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আ. মতিন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার গাজী।
মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।

আরও পড়ুনঃ  ডিমলায় রোগ ছাড়াই হঠাৎ চারটি গরুর মৃত্যু
Tag :
জনপ্রিয় নিউজ

হেবা ও মিরাসের বিধান: ইসলামী শরিয়তের আলোকে

কচুয়ায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সময়: ০৮:০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

রাজিব সরকার ,
কচুয়া প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার ২ নং পাথৈর ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পাথৈর ইউনিয়নের বরদৈল বাজারে কচুয়া থানার উদ্যোগে এ মাদকবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নেতৃত্বে আয়োজিত র‌্যালিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালিটি বরদৈল বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করেন।

র‌্যালি শেষে বরদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলাম ।

এসময় উপস্থিত ছিলেন ২ নম্বর পাথৈর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মো. গোফরান উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন মিয়াজী, বিএনপি নেতা মো. মোস্তফা কামাল মিয়াজী, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. মজিবুর রহমান, কচুয়া উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক গাজী মো. রাসেল, ইউনিয়নের সাবেক ছাত্রনেতা মো. জামাল হোসেন খান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জিসান সরদার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আ. মতিন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার গাজী।
মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।

আরও পড়ুনঃ  বীরগঞ্জের দেবীপুরে হাঁসখেলার ধুম, পুরোনো ঐতিহ্যের নতুন উচ্ছ্বাস