Dhaka ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাজনীতি আমার কাছে ক্ষমতা প্রদর্শনের হাতিয়ার নয়’ সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন কুড়িগ্রামে গরু চুরির চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতাকে শোকজ বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছেন সাকিব বাঁশখালীবাসীকে নিয়ে চসিক মেয়রের মন্তব্যে তোলপাড়, দুঃখ প্রকাশ মেয়রের নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার ডিমলায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা চাঁদপুর পৌরসভা নির্বাচন: ১১ নম্বর ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিলেন বারেক ভূঁইয়া যুক্তরাষ্ট্রে আবাসন বাজারে ধীরগতি, তবু নিউইয়র্ক–নিউজার্সি–পেনসিলভানিয়ায় বাড়ির দাম বেড়েছে ৬.৩% ব্রুকলিনের বাংলাদেশি পাড়া থেকে নিউইয়র্ক সিটি হল—শাহানা হানিফের রাজনৈতিক উত্থানের গল্প
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কচুয়ার বজরীখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

  • Reporter Name
  • সময়: ০৭:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২২ Time View

রাজিব সরকার, কচুয়া প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার ৩ নম্বর বজরীখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আহছান হাবীব। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা আক্তার। সহসভাপতি মো. নুরুল ইসলাম মেম্বার এবং বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. মোস্তফা কামাল দেওয়ান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সদস্য উম্মে কুলসুমা, দাতা সদস্য জহিরুল ইসলাম, অভিভাবক সদস্য গাজী ইসমাইল, লাকি আক্তার ও রুবিনা আক্তার এবং শিক্ষক প্রতিনিধি গাজী শফিউল্লাহ, মো. সেলিম সরকার ও মো. ওমর ফারুক মুন্সী।

এ সময় মো. শহীদ দেওয়ান, যুবদল নেতা শাহীন, বিএনপি নেতা আখতার হোসেন, মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতি আহছান হাবীব ও বিদ্যুৎসাহী সদস্য মোস্তফা কামাল দেওয়ান বলেন, নতুন ম্যানেজিং কমিটির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার মান বৃদ্ধি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ  শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
Tag :
জনপ্রিয় নিউজ

রাজনীতি আমার কাছে ক্ষমতা প্রদর্শনের হাতিয়ার নয়’

কচুয়ার বজরীখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

সময়: ০৭:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬