Dhaka ০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
হজ্জসেবা ও জনপ্রতিনিধিত্ব, শিক্ষা ও মানবকল্যান এক অনন্য নাম মাওলানা আবু জাফর ছিদ্দিকী: সততা, সংগ্রাম ও সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্মার্ট বাংলাদেশ’র পথে তেলের লাইনে বাস্তবতার ধাক্কা ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনে নদীভাঙন, ঘরবাড়ি হুমকিতে কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন প্রধানমন্ত্রীর উপহার পেল রাজশাহীর টুলি বেগম রাজশাহীতে প্রচন্ড তাপদাহ হৃদয়ের কম্পন ফোনের তথ্য চুরি করে ব্যাংক অ্যাকাউন্ট খালি! নতুন অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার ‘বিঙ্গোমোড’ নিয়ে সতর্কতা বুড়িচংয়ে এলপি গ্যাসের দামে অসঙ্গতি, সরকারি নির্দেশনা মানছে না কিছু ব্যবসায়ী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কারিতাস বাংলাদেশ এর উদ্যোগ সবজির বীজ ও কৃষি উপকরণ বিতরণ

  • Reporter Name
  • সময়: ০৭:৪০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ২১ Time View

আমির হোসেন হৃদয়, সুনামগঞ্জ প্রতিনিধি

৩১/০৩/২০২৬ ইং তারিখে কারিতাস বাংলাদেশ ELSRP প্রকল্পের উদ্যোগে জামালগঞ্জ উপজেলায় কৃষি সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উন্নয়ন সহযোগীদের মাঝে ০৮ ধরনের সবজির বীজ ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল ১টি কোদাল, ১টি নিরানি, ১টি নেট জাল, ১টি ঝর্ণা মেশিন এবং ১টি স্প্রে মেশিন। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং গ্রীষ্মকালীন সবজি চাষে উৎসাহিত করাই ছিল মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ হাসান। তিনি তার বক্তব্যে বলেন, গ্রীষ্মকালীন সময়ে সবজি চাষের জন্য এই বীজগুলো অত্যন্ত উপযোগী এবং সঠিক নিয়মে বীজ রোপণ ও পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া সম্ভব। তিনি কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার আহ্বান জানান এবং বিতরণকৃত উপকরণগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশ জামালগঞ্জ উপজেলার ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক। তিনি প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং বলেন, এই ধরনের সহায়তা কার্যক্রমের মাধ্যমে কৃষকদের জীবিকা উন্নয়ন এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাঠ সহায়ক কল্যাণ ব্রত তালুকদার। সহযোগিতা ছিলেন মাঠ সহায়ক আমীর হোসেন হৃদয়, জামিল হোসেন, অশ্বিনী কুমার রায়, উপেন্দ্র নাথ রায়, রাকিব হাসান এবং পলাশ দাসসহ বিভিন্ন গ্রামের উপকারভোগী উপস্থিতি ছিলেন।

আরও পড়ুনঃ  জাহাজের আর অপেক্ষা নেই—জিরো ওয়েটিং টাইমে চট্টগ্রাম বন্দর
Tag :
জনপ্রিয় নিউজ

হজ্জসেবা ও জনপ্রতিনিধিত্ব, শিক্ষা ও মানবকল্যান এক অনন্য নাম মাওলানা আবু জাফর ছিদ্দিকী: সততা, সংগ্রাম ও সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত

কারিতাস বাংলাদেশ এর উদ্যোগ সবজির বীজ ও কৃষি উপকরণ বিতরণ

সময়: ০৭:৪০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

আমির হোসেন হৃদয়, সুনামগঞ্জ প্রতিনিধি

৩১/০৩/২০২৬ ইং তারিখে কারিতাস বাংলাদেশ ELSRP প্রকল্পের উদ্যোগে জামালগঞ্জ উপজেলায় কৃষি সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উন্নয়ন সহযোগীদের মাঝে ০৮ ধরনের সবজির বীজ ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল ১টি কোদাল, ১টি নিরানি, ১টি নেট জাল, ১টি ঝর্ণা মেশিন এবং ১টি স্প্রে মেশিন। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং গ্রীষ্মকালীন সবজি চাষে উৎসাহিত করাই ছিল মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ হাসান। তিনি তার বক্তব্যে বলেন, গ্রীষ্মকালীন সময়ে সবজি চাষের জন্য এই বীজগুলো অত্যন্ত উপযোগী এবং সঠিক নিয়মে বীজ রোপণ ও পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া সম্ভব। তিনি কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার আহ্বান জানান এবং বিতরণকৃত উপকরণগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশ জামালগঞ্জ উপজেলার ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক। তিনি প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং বলেন, এই ধরনের সহায়তা কার্যক্রমের মাধ্যমে কৃষকদের জীবিকা উন্নয়ন এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাঠ সহায়ক কল্যাণ ব্রত তালুকদার। সহযোগিতা ছিলেন মাঠ সহায়ক আমীর হোসেন হৃদয়, জামিল হোসেন, অশ্বিনী কুমার রায়, উপেন্দ্র নাথ রায়, রাকিব হাসান এবং পলাশ দাসসহ বিভিন্ন গ্রামের উপকারভোগী উপস্থিতি ছিলেন।

আরও পড়ুনঃ  সান্তাহারে ভিন্নধর্মী উদ্যোগ: লাইসেন্স চেক করে তেল সরবরাহ