Dhaka ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ বুড়িচংয়ে বিএনপি নেতা আবু ইউসুফ তুহিনের জন্মদিন পালিত পরশুরামের বক্সমাহমুদে আগুনে পুড়ে যাওয়া ১১ দোকানিকে জামায়াতের আর্থিক সহায়তা আদমদীঘিতে ইটিপি ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল অভিযোগের প্রাথমিক সত্যতা কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ পাইকগাছায় ১৫১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমায় রংতুলির শেষ আঁচড় বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত তেঁতুলিয়ায় আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ, কৃষকের বুকফাটা আর্তনাদ সুনামগঞ্জের ৪৪৪ পূজামণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তায় মাঠে পুলিশ আমি তোমার জম মালাকুল মউত আজরাইল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“কালীগঞ্জে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ পরীক্ষায় উত্তীর্ণ ১৩০ জন কে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান”

মোঃ সুলতান মাহমুদ, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ এর ৫ম কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ ১শ ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ কালীগঞ্জ শাখার উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংগঠনের উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আবদুস ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্র বিনির্মাণে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আধুনিক বিজ্ঞান ও ধর্মের সমন্বয়ে একটি নিরাপদ সমাজ গঠন করাই আমাদের ব্রত হওয়া উচিত। তিনি কৃতী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সাফল্যের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ গাজী রুহুল আমীন কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, কালীগঞ্জ ইমাম পরিষদের সভাপতি মাওলানা ইসমাইল হুসাইন মির্জা, তানযীমুল মাদারিসিল কওমীয়্যাহর উপদেষ্টা মাওলানা মোকাররম হুসাইন এবং কালীগঞ্জ ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন গাজীপুরী প্রমূখ।অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১ শত ৩০ জন শিক্ষার্থীর মাঝে প্রথম স্থান অধিকার করা শিক্ষার্থী প্রত্যেককে ৫ হাজার টাকা, দ্বিতীয় ৩ হাজার ও তৃতীয় স্থান অধিকারকারীকে ২ হাজার টাকার বিশেষ বৃত্তি প্রদান করে উৎসাহিত করা হয়।

বক্তারা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মেধার প্রশংসা করেন এবং তাদের দেশ ও ইসলামের সেবায় নিজেদের নিয়োজিত করার পরামর্শ দেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  আপসনামার ভিত্তিতে গাজী নজরুলকে জামিন দিলে ন্যায়বিচার নিয়ে প্রশ্ন উঠবে: আদালত
Tag :
জনপ্রিয় নিউজ

স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

“কালীগঞ্জে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ পরীক্ষায় উত্তীর্ণ ১৩০ জন কে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান”

সময়: ১২:০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

মোঃ সুলতান মাহমুদ, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ এর ৫ম কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ ১শ ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ কালীগঞ্জ শাখার উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংগঠনের উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আবদুস ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্র বিনির্মাণে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আধুনিক বিজ্ঞান ও ধর্মের সমন্বয়ে একটি নিরাপদ সমাজ গঠন করাই আমাদের ব্রত হওয়া উচিত। তিনি কৃতী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সাফল্যের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ গাজী রুহুল আমীন কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, কালীগঞ্জ ইমাম পরিষদের সভাপতি মাওলানা ইসমাইল হুসাইন মির্জা, তানযীমুল মাদারিসিল কওমীয়্যাহর উপদেষ্টা মাওলানা মোকাররম হুসাইন এবং কালীগঞ্জ ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন গাজীপুরী প্রমূখ।অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১ শত ৩০ জন শিক্ষার্থীর মাঝে প্রথম স্থান অধিকার করা শিক্ষার্থী প্রত্যেককে ৫ হাজার টাকা, দ্বিতীয় ৩ হাজার ও তৃতীয় স্থান অধিকারকারীকে ২ হাজার টাকার বিশেষ বৃত্তি প্রদান করে উৎসাহিত করা হয়।

বক্তারা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মেধার প্রশংসা করেন এবং তাদের দেশ ও ইসলামের সেবায় নিজেদের নিয়োজিত করার পরামর্শ দেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম