Dhaka ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নরসিংদীতে মু’ক্তিপ’ণ আদায় চ’ক্রের ৩ সদস্য গ্রেপ্তার” নির্বাচনের মাধ্যমে মানুষ যে পরিবর্তন চেয়েছিল, তা পাওয়া যায়নি: মিয়া গোলাম পরওয়ার সেপ্টেম্বরেই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দুয়ার, নেওয়া হবে ২ লাখ শ্রমিক এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে তথ্য সংশোধনের সুযোগ, নতুন আবেদনের সময় ১২-১৩ সেপ্টেম্বর ফ্যামিলি কার্ডের পাইলটে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: আমির খসরু জামায়াতের কর্মসূচিতে আওয়ামী লীগের অংশগ্রহণের আশঙ্কা, দাবি রাশেদ খাঁনের নেপালে বন্যায় ভয়াবহ বিপর্যয়, মৃত ৭৩৪; নিখোঁজ প্রায় আড়াই হাজার ৬১ দিনের গুমের স্মৃতি, বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেললেন স্বরাষ্ট্রমন্ত্রী গুমের বিচার নিশ্চিত করতে বিশ্বসম্প্রদায়ের পাশে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর গুমের স্বজনদের অপেক্ষার অবসান চান শফিকুর রহমান, দাবি নিরপেক্ষ তদন্তের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুড়িগ্রামে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জেলা, কয়েক দিন ধরে সূর্যের দেখা মিলছে না

  • Reporter Name
  • সময়: ০৭:১৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ২২৭ Time View

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। হিমেল হাওয়ার দাপটে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। কয়েক দিন ধরে সূর্যের দেখা মিলছে না, কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জেলা।

গত এক সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, মধ্যরাত থেকেই চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে। হাড় কাঁপানো ঠান্ডা ও হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে বের হচ্ছেন দিনমজুর, রিকশাচালকসহ খেটে খাওয়া মানুষজন। তবে শিশু ও বয়স্কদের নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন অনেক পরিবার। প্রয়োজন ছাড়া অনেকে ঘর থেকে বের হচ্ছেন না।

বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও ছিন্নমূলদের দুর্ভোগ সবচেয়ে বেশি। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেকেই রাত কাটাচ্ছেন চরম কষ্টে। স্থানীয়দের আশঙ্কা, শীতের তীব্রতা আরও বাড়লে তাদের দুর্ভোগ বহুগুণে বৃদ্ধি পাবে।

এ অবস্থায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি উদ্যোগ জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের বাছোদ্দির মোড় এলাকার বাসিন্দা নুরল আলী বলেন, ‘ঠান্ডায় ঘর থেকে বাহির হওয়া যাচ্ছে না। তারপরও কাজে বের হয়েছি। কাজ করার সময় হাত-পা বরফ হয়ে যাচ্ছে। তবু কাজ করতে হয়, কাজ না করলে খাবো কী।’

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এ অঞ্চলে আগামী আরও এক সপ্তাহ তাপমাত্রা প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে লন্ডনপ্রবাসীদের সহায়তায় ৫ লক্ষাধিক টাকার পুনর্বাসন সামগ্রী বিতরণ
Tag :
জনপ্রিয় নিউজ

নরসিংদীতে মু’ক্তিপ’ণ আদায় চ’ক্রের ৩ সদস্য গ্রেপ্তার”

কুড়িগ্রামে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জেলা, কয়েক দিন ধরে সূর্যের দেখা মিলছে না

সময়: ০৭:১৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। হিমেল হাওয়ার দাপটে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। কয়েক দিন ধরে সূর্যের দেখা মিলছে না, কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জেলা।

গত এক সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, মধ্যরাত থেকেই চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে। হাড় কাঁপানো ঠান্ডা ও হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে বের হচ্ছেন দিনমজুর, রিকশাচালকসহ খেটে খাওয়া মানুষজন। তবে শিশু ও বয়স্কদের নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন অনেক পরিবার। প্রয়োজন ছাড়া অনেকে ঘর থেকে বের হচ্ছেন না।

বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও ছিন্নমূলদের দুর্ভোগ সবচেয়ে বেশি। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেকেই রাত কাটাচ্ছেন চরম কষ্টে। স্থানীয়দের আশঙ্কা, শীতের তীব্রতা আরও বাড়লে তাদের দুর্ভোগ বহুগুণে বৃদ্ধি পাবে।

এ অবস্থায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি উদ্যোগ জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের বাছোদ্দির মোড় এলাকার বাসিন্দা নুরল আলী বলেন, ‘ঠান্ডায় ঘর থেকে বাহির হওয়া যাচ্ছে না। তারপরও কাজে বের হয়েছি। কাজ করার সময় হাত-পা বরফ হয়ে যাচ্ছে। তবু কাজ করতে হয়, কাজ না করলে খাবো কী।’

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এ অঞ্চলে আগামী আরও এক সপ্তাহ তাপমাত্রা প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ