Dhaka ১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
র‍্যাবের অভিযানে ভারতীয় কম্বলসহ ৪ চোরাকারবারি গ্রেপ্তার কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি রুহিয়ায় জমি বিক্রি ও বন্ধকের নামে অর্থ আত্মসাতের অভিযোগ যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী এবং অনশনকারী ঐক্য মঞ্চের যৌথ আহ্বানে, মহা মিছিল শেয়ারবাজার নয়, নিত্যপ্রয়োজনীয় খরচ নিয়েই বেশি চিন্তিত মার্কিন নাগরিকরা যুক্তরাষ্ট্রে জুলাই মাসে রেকর্ড ৫১ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার, আইসিইর ধরপাকড় আরও জোরদার যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কেন আর্থিক সক্ষমতার ওপর এত গুরুত্ব দিচ্ছে মার্কিন কর্তৃপক্ষ? নিরাপদ সড়কের চাই ১১তম মহাসমাবেশ সড়ক নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তায় উদ্বুদ্ধ করনে প্রশংসনীয় ভূমিকা রাখার কারণে সম্মাননাপেলেন কিশোরগঞ্জের মোবারক হোসেন সুমন বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন!! কারারক্ষী রাসেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুদ্দুস মিয়ার বাড়ি থেকে লাখাধিক ভারতীয় বিড়ি উদ্ধার, মামলা হচ্ছে

  • Reporter Name
  • সময়: ০৬:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৩ Time View

আমির হোসেন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ফকিরনগর গ্রামে যৌথ অভিযানে ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে অভিযুক্ত কুদ্দুস মিয়া ওরফে ‘বিড়ি কুদ্দুস’ পালিয়ে যান।

জানা যায়, গ্রামবাসী, মাদক নির্মূল কমিটি, মানিক তাহিরপুর এবং মাদকবিরোধী ঐক্য পরিষদ, তাহিরপুরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার ফকিরনগর গ্রামের কুদ্দুস মিয়ার (পিতা: শব্দর আলী) বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় বিড়ি বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সজলের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কুদ্দুস মিয়া পালিয়ে যান।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সজল জানান, উদ্ধার হওয়া ভারতীয় বিড়ির ঘটনায় কুদ্দুস মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে স্থানীয় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মাদক ও অবৈধ পণ্যের বিরুদ্ধে তাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। সমাজকে মাদকমুক্ত রাখতে এবং অবৈধ পণ্যের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।

আরও পড়ুনঃ  পাইকগাছা-কয়রার নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

র‍্যাবের অভিযানে ভারতীয় কম্বলসহ ৪ চোরাকারবারি গ্রেপ্তার

কুদ্দুস মিয়ার বাড়ি থেকে লাখাধিক ভারতীয় বিড়ি উদ্ধার, মামলা হচ্ছে

সময়: ০৬:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

আমির হোসেন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ফকিরনগর গ্রামে যৌথ অভিযানে ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে অভিযুক্ত কুদ্দুস মিয়া ওরফে ‘বিড়ি কুদ্দুস’ পালিয়ে যান।

জানা যায়, গ্রামবাসী, মাদক নির্মূল কমিটি, মানিক তাহিরপুর এবং মাদকবিরোধী ঐক্য পরিষদ, তাহিরপুরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার ফকিরনগর গ্রামের কুদ্দুস মিয়ার (পিতা: শব্দর আলী) বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় বিড়ি বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সজলের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কুদ্দুস মিয়া পালিয়ে যান।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সজল জানান, উদ্ধার হওয়া ভারতীয় বিড়ির ঘটনায় কুদ্দুস মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে স্থানীয় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মাদক ও অবৈধ পণ্যের বিরুদ্ধে তাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। সমাজকে মাদকমুক্ত রাখতে এবং অবৈধ পণ্যের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।

আরও পড়ুনঃ  কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ