Dhaka ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরকে হত্যা বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি প্রতিনিধিদল ৮ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত স্পটিফাইয়ে নতুন ইতিহাস গড়ল কে-পপ ব্যান্ড ‘কর্টিস’ রাসুল (সা.) যেভাবে তরুণদের গড়ে তুলেছিলেন আগামীর নেতা হিসেবে ফাইনালে উঠে যা বললেন মেসি: ‘আমরা জানতাম, এই দল শিরোপার জন্য লড়বে’ ইরানের দাবি: মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত মধ্যপ্রাচ্য উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৫লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

যশোরের কেশবপুর পৌরসভার সামনে শিক্ষক মিলনায়তনে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস বাংলাদেশ) কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার ২৪ এপ্রিল সকাল ৯টা থেকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ঢাকা সিএমএইচ এর প্রাক্তন উপদেষ্টা মেডিসিন বিশেষজ্ঞ, কার্ডিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, প্রাক্তন চীফ ফিজিশিয়ান জেনারেল ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডা. সৈয়দ আসিফ ইকবাল।

কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ১৬৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ সেবা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল ক্যাম্পের আয়োজক অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস বাংলাদেশ) কেশবপুর উপজেলা শাখার সভাপতি ওয়ারেন্ট অফিসার আরশাদুল ইসলাম ঝন্টু, সাধারণ সম্পাদক সার্জেন্ট আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট আব্দুল আহাদ, অর্থ বিষয়ক সম্পাদক করপোরাল ইসমাইল হোসেন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, করপোরাল নুরুল ইসলাম, করপোরাল আমিনুর রহমান,কর্পোঃরুহুল আমিন, সার্জেন্ট আব্দুল জব্বার, কর্পোঃ আব্দুল খালেক, সার্জেণ্টঃ ছরোয়ার আলম কর্পোঃ রুহুল আমীনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ী উইনিয়নের চিংড়া থেকে চিকিৎসা নিতে আসা হার্টের রোগী তবিবুর রহমান বলেন, আমি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডা. সৈয়দ আসিফ ইকবালের কাছ থেকে দীর্ঘদিন যাবত চিকিৎসা গ্রহণ করছি আল্লাহর রহমতে বর্তমানে আমি সুস্থ আছি। মাহুর খালি থেকে চিকিৎসা নিতে আসা আজিবার রহমান বলেন, আমি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডা. সৈয়দ আসিফ ইকবালের কাছ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গত দেড় মাস আগে চিকিৎসা গ্রহণ করি তার ধারাবাহিকতায় আজকেও চিকিৎসা সেবা নিতে আসছি তার দেওয়া পরামর্শ ও ওষুধ খেয়ে বর্তমানে সুস্থ আছি।

দুর-দুরান্ত থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ এমন মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের সাধুবাদ জানান এবং এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান রাখার আহ্বান জানান।
এ বিষয়ে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস বাংলাদেশ) কেশবপুর উপজেলা শাখার সভাপতি ওয়াঃ অফিসার মোঃ আরশাদুল ইসলাম জানান, “গত মাসের ন্যায় আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প পুনরায় শুরু হয়েছে এবং প্রতি দুই মাসে একবার করে নিয়মিত আয়োজন করা হবে।”

আরও পড়ুনঃ  অনন্য মানবিকতায় সামাজিকীকরণ: প্রথা ভাঙলো মাদ্রাসা আবু হুরায়রা

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডা. সৈয়দ আসিফ ইকবাল বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস বাংলাদেশ) এর মাধ্যমে কেশবপুরবাসীর জন্য আমার এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, কেশবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের সন্তান হিসেবে এই অঞ্চলের মানুষ কে উন্নত চিকিৎসা, পরামর্শ ও শারীরিক কসরতের মাধ্যমে সবাই সুস্থ করার চেষ্টা অব্যাহত রয়েছে”

Tag :
জনপ্রিয় নিউজ

মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরকে হত্যা

কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সময়: ১২:২৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

যশোরের কেশবপুর পৌরসভার সামনে শিক্ষক মিলনায়তনে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস বাংলাদেশ) কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার ২৪ এপ্রিল সকাল ৯টা থেকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ঢাকা সিএমএইচ এর প্রাক্তন উপদেষ্টা মেডিসিন বিশেষজ্ঞ, কার্ডিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, প্রাক্তন চীফ ফিজিশিয়ান জেনারেল ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডা. সৈয়দ আসিফ ইকবাল।

কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ১৬৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ সেবা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল ক্যাম্পের আয়োজক অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস বাংলাদেশ) কেশবপুর উপজেলা শাখার সভাপতি ওয়ারেন্ট অফিসার আরশাদুল ইসলাম ঝন্টু, সাধারণ সম্পাদক সার্জেন্ট আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট আব্দুল আহাদ, অর্থ বিষয়ক সম্পাদক করপোরাল ইসমাইল হোসেন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, করপোরাল নুরুল ইসলাম, করপোরাল আমিনুর রহমান,কর্পোঃরুহুল আমিন, সার্জেন্ট আব্দুল জব্বার, কর্পোঃ আব্দুল খালেক, সার্জেণ্টঃ ছরোয়ার আলম কর্পোঃ রুহুল আমীনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ী উইনিয়নের চিংড়া থেকে চিকিৎসা নিতে আসা হার্টের রোগী তবিবুর রহমান বলেন, আমি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডা. সৈয়দ আসিফ ইকবালের কাছ থেকে দীর্ঘদিন যাবত চিকিৎসা গ্রহণ করছি আল্লাহর রহমতে বর্তমানে আমি সুস্থ আছি। মাহুর খালি থেকে চিকিৎসা নিতে আসা আজিবার রহমান বলেন, আমি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডা. সৈয়দ আসিফ ইকবালের কাছ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গত দেড় মাস আগে চিকিৎসা গ্রহণ করি তার ধারাবাহিকতায় আজকেও চিকিৎসা সেবা নিতে আসছি তার দেওয়া পরামর্শ ও ওষুধ খেয়ে বর্তমানে সুস্থ আছি।

দুর-দুরান্ত থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ এমন মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের সাধুবাদ জানান এবং এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান রাখার আহ্বান জানান।
এ বিষয়ে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস বাংলাদেশ) কেশবপুর উপজেলা শাখার সভাপতি ওয়াঃ অফিসার মোঃ আরশাদুল ইসলাম জানান, “গত মাসের ন্যায় আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প পুনরায় শুরু হয়েছে এবং প্রতি দুই মাসে একবার করে নিয়মিত আয়োজন করা হবে।”

আরও পড়ুনঃ  বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী