Dhaka ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ে লিজকৃত খাস জমি দখলের চেষ্টার অভিযোগ, অগ্নিসংযোগেরও দাবি বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস খুলনা জেলা পুলিশের জুন ২০২৬ খ্রি. মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লা চক্ষু হাসপাতালের প্যারামেডিক ও ০৫নং ইউনিয়নের যুবলীগের সভাপতি ছালাম এখন বিএনপির প্রভাবশালী মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি চরভদ্রাসনে ভুবনেশ্বর খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ: চেয়ারম্যানের পিএসের নামে শ্রমিক হিসেবে ১৯ হাজার টাকা উত্তোলন বদলগাছীতে জমির বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, গ্রেফতার ২ গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ ও আর্থিক সাহায্য নিয়ে হাজির খুলনার জুলাই কন্যারা

  • Reporter Name
  • সময়: ০৯:৩৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১০ Time View

জিসান কবিরাজ, খুলনা।

চাল-ডাল-ওষুধসহ জরুরি সামগ্রী বিতরণ, বিশেষ পরিবার ও মাদ্রাসায় আর্থিক সহায়তা:

প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালীতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা ও মারাত্মক জনদুর্ভোগ। পানিতে তলিয়ে গিয়ে ভিটেমাটি হারিয়ে চরম বিপাকে পড়েছেন কয়েক হাজারো মানুষ। এমন দুর্যোগ মুহূর্তে দূর খুলনা থেকে ভালোবাসার হাত বাড়িয়ে বানভাসি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন খুলনার ‘জুলাই কন্যা’ হিসেবে পরিচিত শামসুন্নাহার নিশি ও তাঁর সহযোদ্ধা হাফসা।

আজ সোমবার (২০ জুলাই) বাঁশখালীর প্লাবিত এলাকার ১ হাজার জলমগ্ন পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী, ওষুধপত্র এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন তারা।

এই মানবিক উদ্যোগটি বাস্তবায়নে গতকাল রবিবার রাতেই খুলনা থেকে ত্রাণসামগ্রীর বিশাল চালান নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন নিশি ও হাফসা। দীর্ঘ রাতের সফর ও ক্লান্তি উপেক্ষা করে আজ সকালে তারা পৌঁছান বাঁশখালীর ক্ষতিগ্রস্ত নিচু অঞ্চলগুলোতে।

চরম প্রতিকূল পরিবেশের মধ্যে কাদাপথ পেরিয়ে প্লাবিত গ্রামগুলোতে ঘুরে ঘুরে দুর্গত মানুষের হাতে তুলে দেন চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, সয়াবিন তেল, মুড়ি, প্রয়োজনীয় ওষুধ এবং খাবার স্যালাইন। একই সঙ্গে নারীদের জন্য ব্যক্তিগত জরুরি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও বিতরণ করা হয়। এর বাইরে বিশেষ চাহিদাসম্পন্ন কিছু অসহায় পরিবার এবং স্থানীয় ক্ষতিগ্রস্ত কয়েকটি মাদ্রাসায় নগদ আর্থিক অনুদান পৌঁছে দেন তারা।

টানা বৃষ্টিতে বাঁশখালীর বহু পরিবারে চুলা জ্বালা বন্ধ হয়ে যাওয়ায় এই ত্রাণের প্যাকেটগুলো জলমগ্ন মানুষের মাঝে এক বিরাট স্বস্তি নিয়ে আসে। খুলনা থেকে আসা এই হঠাৎ সহায়তায় আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয়রা। ত্রাণ পাওয়া এক বয়োজ্যেষ্ঠ বাসিন্দা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পানিবন্দী হয়ে আমরা চরম বিপদে ছিলাম। এত দূর থেকে এসে যেভাবে চাল-ডাল, ওষুধ আর আর্থিক সাহায্য দিয়ে এই দুই বোন পাশে দাঁড়িয়েছেন, তা আমরা কোনোদিন ভুলব না।

আরও পড়ুনঃ  শিক্ষা, মেধা ও প্রত্যাবর্তনের গল্প: ডা. জোবাইদা রহমানের আলোকিত জীবন

নিজের সামাজিক ও মানবিক দায়বদ্ধতার কথা তুলে ধরে ‘জুলাই কন্যা’ শামসুন্নাহার নিশি ও হাফসা জানান, ভৌগোলিক সীমানা দিয়ে মানুষের আর্তনাদকে আটকে রাখা যায় না। চট্টগ্রামের মানুষ কষ্টে থাকবে আর আমরা দূরে বসে দেখব, তা হতে পারে না।

সেই দায়িত্ববোধ ও ভালোবাসা থেকেই দ্রুত ত্রাণ এবং নগদ সহায়তা নিয়ে খুলনা থেকে ছুটে আসা। দুর্দিনে তরুণেরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে যে যেকোনো সংকট মোকাবিলা করা সম্ভব, নিশি ও হাফসার এই সময়োপযোগী উদ্যোগ তা আরও একবার প্রমাণ করল।

Tag :
জনপ্রিয় নিউজ

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ ও আর্থিক সাহায্য নিয়ে হাজির খুলনার জুলাই কন্যারা

সময়: ০৯:৩৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জিসান কবিরাজ, খুলনা।

চাল-ডাল-ওষুধসহ জরুরি সামগ্রী বিতরণ, বিশেষ পরিবার ও মাদ্রাসায় আর্থিক সহায়তা:

প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালীতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা ও মারাত্মক জনদুর্ভোগ। পানিতে তলিয়ে গিয়ে ভিটেমাটি হারিয়ে চরম বিপাকে পড়েছেন কয়েক হাজারো মানুষ। এমন দুর্যোগ মুহূর্তে দূর খুলনা থেকে ভালোবাসার হাত বাড়িয়ে বানভাসি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন খুলনার ‘জুলাই কন্যা’ হিসেবে পরিচিত শামসুন্নাহার নিশি ও তাঁর সহযোদ্ধা হাফসা।

আজ সোমবার (২০ জুলাই) বাঁশখালীর প্লাবিত এলাকার ১ হাজার জলমগ্ন পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী, ওষুধপত্র এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন তারা।

এই মানবিক উদ্যোগটি বাস্তবায়নে গতকাল রবিবার রাতেই খুলনা থেকে ত্রাণসামগ্রীর বিশাল চালান নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন নিশি ও হাফসা। দীর্ঘ রাতের সফর ও ক্লান্তি উপেক্ষা করে আজ সকালে তারা পৌঁছান বাঁশখালীর ক্ষতিগ্রস্ত নিচু অঞ্চলগুলোতে।

চরম প্রতিকূল পরিবেশের মধ্যে কাদাপথ পেরিয়ে প্লাবিত গ্রামগুলোতে ঘুরে ঘুরে দুর্গত মানুষের হাতে তুলে দেন চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, সয়াবিন তেল, মুড়ি, প্রয়োজনীয় ওষুধ এবং খাবার স্যালাইন। একই সঙ্গে নারীদের জন্য ব্যক্তিগত জরুরি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও বিতরণ করা হয়। এর বাইরে বিশেষ চাহিদাসম্পন্ন কিছু অসহায় পরিবার এবং স্থানীয় ক্ষতিগ্রস্ত কয়েকটি মাদ্রাসায় নগদ আর্থিক অনুদান পৌঁছে দেন তারা।

টানা বৃষ্টিতে বাঁশখালীর বহু পরিবারে চুলা জ্বালা বন্ধ হয়ে যাওয়ায় এই ত্রাণের প্যাকেটগুলো জলমগ্ন মানুষের মাঝে এক বিরাট স্বস্তি নিয়ে আসে। খুলনা থেকে আসা এই হঠাৎ সহায়তায় আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয়রা। ত্রাণ পাওয়া এক বয়োজ্যেষ্ঠ বাসিন্দা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পানিবন্দী হয়ে আমরা চরম বিপদে ছিলাম। এত দূর থেকে এসে যেভাবে চাল-ডাল, ওষুধ আর আর্থিক সাহায্য দিয়ে এই দুই বোন পাশে দাঁড়িয়েছেন, তা আমরা কোনোদিন ভুলব না।

আরও পড়ুনঃ  মাওলানা সাইফুল ইসলামের মুক্তি, মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত