Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ক্ষুধা থেকে স্বপ্নে পৌঁছানোর গল্প কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটক নাশকতার মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা খায়রুল কবির রুমেন কারাগারে সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধার ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ৪০ লিটার দেশীয় মদসহ আটক ১ ধর্মপাশায় বিএনপির সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুনীল অর্থনীতিভিত্তিক নতুন বিশ্ববিদ্যালয়-অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়- বীরগঞ্জে কবিরাজহাট ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন কাদের সিদ্দিকী, নিবিড় পর্যবেক্ষণে থাকবেন

  • Reporter Name
  • সময়: ১০:৩৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ Time View

স্টাফ রিপোর্টার
রোজিনা

হৃদরোগজনিত সমস্যায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম চিকিৎসা শেষে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তিনি রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসভবনে থেকে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। এর আগে হৃদরোগজনিত সমস্যার কারণে গত ১৮ সেপ্টেম্বর তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ সেপ্টেম্বর তাঁর এনজিওগ্রাম সম্পন্ন হয় এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর হার্টে স্টেন্ট বসানো হয়।

হাসপাতাল থেকে বাসায় ফেরার সময় বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মাহবুবুর রহমান পারভেজ, যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য আলামিনসহ পরিবারের সদস্য ও স্বজনরা।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার বঙ্গবীর কাদের সিদ্দিকীর দ্রুত আরোগ্য কামনায় দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে দলের পক্ষ থেকেও কাদের সিদ্দিকীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

আরও পড়ুনঃ  দুঃসময়ে লিফলেট বিতরণ করেছি, সুসময়ে কোনো সুযোগ-সুবিধা পাচ্ছি না’—বালিয়াডাঙ্গীতে বিএনপি সদস্য খায়রুলের ক্ষোভ
Tag :
জনপ্রিয় নিউজ

ক্ষুধা থেকে স্বপ্নে পৌঁছানোর গল্প

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন কাদের সিদ্দিকী, নিবিড় পর্যবেক্ষণে থাকবেন

সময়: ১০:৩৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টার
রোজিনা

হৃদরোগজনিত সমস্যায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম চিকিৎসা শেষে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তিনি রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসভবনে থেকে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। এর আগে হৃদরোগজনিত সমস্যার কারণে গত ১৮ সেপ্টেম্বর তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ সেপ্টেম্বর তাঁর এনজিওগ্রাম সম্পন্ন হয় এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর হার্টে স্টেন্ট বসানো হয়।

হাসপাতাল থেকে বাসায় ফেরার সময় বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মাহবুবুর রহমান পারভেজ, যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য আলামিনসহ পরিবারের সদস্য ও স্বজনরা।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার বঙ্গবীর কাদের সিদ্দিকীর দ্রুত আরোগ্য কামনায় দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে দলের পক্ষ থেকেও কাদের সিদ্দিকীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

আরও পড়ুনঃ  ডিমলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ