Dhaka ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পাবনায় ছাত্রদল-শিবির সংঘর্ষে র ণ ক্ষে ত্র ঈ শ্ব র দী ক লে জ অতিরিক্ত পুলিশ মোতায়েন রাঙ্গাবালীতে এলজিইডির সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ গৌরীপুরের রুবেল মিয়া ভূমি দস্যু, সন্ত্রাস, চাঁদাবাজ, নারী লোভী—দাপটে পাড়ার লোকজন অতিষ্ঠ, থানায় অভিযোগ দিনাজপুরে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে তৃণমূল সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত মণিরামপুরে ছাত্র নির্যাতন: ব্যক্তিগত বিরোধের জের নাকি শৃঙ্খলার নামে নিপীড়ন? সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা উল্লাপাড়ায় অবৈধ পণ্য খালাসের খবর সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, থানায় অভিযোগ চট্টগ্রামে ওয়াসার লাইন খননের সময় মাটি চাপায় ২ শ্রমিক নিহত সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ, দুদকে তদন্তের দাবি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব ২০২৬ অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১২:০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১৬ Time View

 

ৱেজা টুনু সুনামগঞ্জ:


জগন্নাথপুর উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শত বছরের পথচলার স্মৃতি যেন এক অবিরাম আলোর স্রোত হয়ে ভেসে বেড়াচ্ছিল বিদ্যালয় প্রাঙ্গণে। যেখানে অতীত আর বর্তমান মিলেমিশে একাকার। পুরনো-নতুন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মিলনমেলায় শতবর্ষ পূর্তি উৎসব রূপ নেয় এক অনুপম আবেগের মহোৎসবে।

স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শতবর্ষ উদযাপন পরিষদ ইউকে শাখার সদস্য সচিব মোঃ আবুল হোসেন এর আর্থিক ব্যবস্হাপনায় শতবর্ষ অনুষ্ঠানটি বর্ণাঢ্য ভাবে আয়োজন করা হয়।

শনিবার বেলা দুইটায় জাতীয় সংগীতের সুরে উত্তোলন করা হয় জাতীয় পতাকা এবং শতবর্ষের পতাকা। বেলুন ও পায়রা উড়ানো উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে নীল আকাশে—ঘোষিত হয় শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক সূচনা।

সাবেক ছাত্র দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাবেক ছাত্র শতবর্ষ উদযাপন কমিটি ইউকে শাখার সদস্য সচিব মোঃ আবুল হোসেনের প্রাঞ্জল উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুনামগঞ্জ-৩ ( জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

তিনি বলেন শতবর্ষের এই উৎসব যেন তাঁর হৃদয়ে শৈশবের স্মৃতিকে নতুন করে জাগিয়ে তোলে।
তিনি বলেন এই বিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়,এটি একটি জনপদের আলোকবর্তিকা। এখান থেকেই ভবিষ্যতে আরও আলোকিত মানুষ গড়ে উঠবে—এই বিশ্বাসই আমাদের এগিয়ে চলার প্রেরণা। সভায় সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

প্রসঙ্গতঃ পৌরশহরের বাড়ি জগন্নাথপুর এলাকার শিক্ষানুরাগী প্রয়াত ভারত চন্দ্র রায় কর্তৃক নিজস্ব ভূমিতে তিনির পিতা প্রয়াত স্বরুপ চন্দ্র রায় এর নামে ১৯২৬ খৃষ্টাব্দে প্রতিষ্ঠা করেন স্বরুপ চন্দ্র উচ্চ বিদ্যালয়। ২০২৬ খৃষ্টাব্দের ১৫ই এপ্রিল বিদ্যালয়টি শত বছরে পা রাখে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জের কাকিনা গোপালরায় পঞ্চপথী উচ্চ বিদ্যালয় মেনেজমেন্টের অবহেলায় রাতের আঁধারে ক্লাস রুমে ঘুরছে ফ্যান
Tag :
জনপ্রিয় নিউজ

পাবনায় ছাত্রদল-শিবির সংঘর্ষে র ণ ক্ষে ত্র ঈ শ্ব র দী ক লে জ অতিরিক্ত পুলিশ মোতায়েন

জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব ২০২৬ অনুষ্ঠিত

সময়: ১২:০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

 

ৱেজা টুনু সুনামগঞ্জ:


জগন্নাথপুর উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শত বছরের পথচলার স্মৃতি যেন এক অবিরাম আলোর স্রোত হয়ে ভেসে বেড়াচ্ছিল বিদ্যালয় প্রাঙ্গণে। যেখানে অতীত আর বর্তমান মিলেমিশে একাকার। পুরনো-নতুন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মিলনমেলায় শতবর্ষ পূর্তি উৎসব রূপ নেয় এক অনুপম আবেগের মহোৎসবে।

স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শতবর্ষ উদযাপন পরিষদ ইউকে শাখার সদস্য সচিব মোঃ আবুল হোসেন এর আর্থিক ব্যবস্হাপনায় শতবর্ষ অনুষ্ঠানটি বর্ণাঢ্য ভাবে আয়োজন করা হয়।

শনিবার বেলা দুইটায় জাতীয় সংগীতের সুরে উত্তোলন করা হয় জাতীয় পতাকা এবং শতবর্ষের পতাকা। বেলুন ও পায়রা উড়ানো উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে নীল আকাশে—ঘোষিত হয় শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক সূচনা।

সাবেক ছাত্র দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাবেক ছাত্র শতবর্ষ উদযাপন কমিটি ইউকে শাখার সদস্য সচিব মোঃ আবুল হোসেনের প্রাঞ্জল উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুনামগঞ্জ-৩ ( জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

তিনি বলেন শতবর্ষের এই উৎসব যেন তাঁর হৃদয়ে শৈশবের স্মৃতিকে নতুন করে জাগিয়ে তোলে।
তিনি বলেন এই বিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়,এটি একটি জনপদের আলোকবর্তিকা। এখান থেকেই ভবিষ্যতে আরও আলোকিত মানুষ গড়ে উঠবে—এই বিশ্বাসই আমাদের এগিয়ে চলার প্রেরণা। সভায় সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

প্রসঙ্গতঃ পৌরশহরের বাড়ি জগন্নাথপুর এলাকার শিক্ষানুরাগী প্রয়াত ভারত চন্দ্র রায় কর্তৃক নিজস্ব ভূমিতে তিনির পিতা প্রয়াত স্বরুপ চন্দ্র রায় এর নামে ১৯২৬ খৃষ্টাব্দে প্রতিষ্ঠা করেন স্বরুপ চন্দ্র উচ্চ বিদ্যালয়। ২০২৬ খৃষ্টাব্দের ১৫ই এপ্রিল বিদ্যালয়টি শত বছরে পা রাখে।

আরও পড়ুনঃ  আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন