Dhaka ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাঙ্গুনিয়ার রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ তাজমীন হত্যা মামলায় অভিযুক্ত সুমনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য, জঙ্গলে মিলল স্কুলছাত্রীর আইফোন চুরি হওয়া ফোন দাবি করে শিক্ষার্থীর আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে চাঁদপুরে ৫ দিন ধরে নিখোঁজ শারীরিক প্রতিবন্ধী ফাহিম, সন্ধান চায় পরিবার ডিমলায় ফ্যামিলি কার্ড বিষয় প্রেস কনফারেন্স সভা সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বাবার লাশ দাফনে বাধা পাইকগাছায় কন্যাশিশু দিবস পালিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ইবি শিক্ষিকা ও শিক্ষার্থী হত্যার বিচারসহ ৮ দাবিতে উপাচার্যের সাথে শিবিরের সাক্ষাৎ

মানিক হোসেন, ইবি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা ও শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারসহ ৮ দফা দাবি নিয়ে উপাচার্যের সাথে সাক্ষাৎ করেছে শাখা ছাত্রশিবির। মঙ্গলবার (২১ এপ্রিল) আড়াইটায় উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ দাবিগুলো বাস্তবায়নের ইতিবাচক আশ্বাস দেন।

সংগঠনটির উত্থাপিত বাকি দাবিগুলো হলো- পেমেন্ট সিস্টেম ডিজিটাল করা, সার্টিফিকেট উত্তোলনে ভোগান্তি নিরসন এবং অনার্স-মাস্টার্স শেষে সংশ্লিষ্ট বিভাগে সার্টিফিকেট সরবরাহের ব্যবস্থা করা, সাজিদ আব্দুল্লাহর নামে একটি হলের নামকরণ, সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের সমস্যা সমাধান, কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়ক সংস্কার, মেডিকেল সেবার মানোন্নয়ন ও প্রয়োজনীয় সরঞ্জাম বৃদ্ধি, শহীদ জিয়াউর রহমান হল মসজিদের সংস্কার ও শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) স্থাপন, নতুন শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে এক জায়গা থেকে সকল স্বাক্ষর গ্রহণের ব্যবস্থা চালু করা।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন, অফিস সম্পাদক আসিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সাক্ষাৎ শেষে শাখা ছাত্রশিবিরের সভাপতি বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন দাবিদাওয়া আদায়ে তারা পূর্ব থেকেই কাজ করে আসছেন। পূর্বে উত্থাপিত দাবিগুলোর অগ্রগতি জানতে চাওয়ার পাশাপাশি নতুন করে কিছু দাবি উপস্থাপন করা হয়েছে। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

Tag :
জনপ্রিয় নিউজ

রাঙ্গুনিয়ার রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

ইবি শিক্ষিকা ও শিক্ষার্থী হত্যার বিচারসহ ৮ দাবিতে উপাচার্যের সাথে শিবিরের সাক্ষাৎ

সময়: ০৮:৫০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬