Dhaka ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাঙ্গুনিয়ার রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ তাজমীন হত্যা মামলায় অভিযুক্ত সুমনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য, জঙ্গলে মিলল স্কুলছাত্রীর আইফোন চুরি হওয়া ফোন দাবি করে শিক্ষার্থীর আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে চাঁদপুরে ৫ দিন ধরে নিখোঁজ শারীরিক প্রতিবন্ধী ফাহিম, সন্ধান চায় পরিবার ডিমলায় ফ্যামিলি কার্ড বিষয় প্রেস কনফারেন্স সভা সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বাবার লাশ দাফনে বাধা পাইকগাছায় কন্যাশিশু দিবস পালিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চুরি হওয়া ফোন দাবি করে শিক্ষার্থীর আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

  • Reporter Name
  • সময়: ১২:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১৩ Time View

গাজীপুরের শ্রীপুরে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কেনা আইফোন চুরি হওয়া ফোন দাবি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। পাশাপাশি ফোনের অবস্থান শনাক্ত করার খরচের কথা বলে শিক্ষার্থীর কাছ থেকে ১৭ হাজার টাকা নেওয়ার অভিযোগও উঠেছে। তবে পুলিশ কর্মকর্তার দাবি, চুরির মামলার তদন্তের অংশ হিসেবে ফোনটি উদ্ধার করা হয়েছে।

অভিযোগকারী আবুল হাসনাত আয়ান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের শফিক মোড় এলাকার বাসিন্দা।

আয়ানের ভাষ্য, গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর যমুনা ফিউচার পার্কের একটি দোকান থেকে এক লাখ পাঁচ হাজার টাকায় ব্যবহৃত আইফোন ১৬ প্রো ম্যাক্স কেনেন তিনি। ফোন কেনার ক্যাশ মেমোসহ প্রয়োজনীয় কাগজপত্রও তাঁর কাছে রয়েছে।

তিনি অভিযোগ করেন, গত ১০ অক্টোবর সন্ধ্যায় শ্রীপুর থানার এসআই মেহেদী হাসান টিটু তাঁর বাড়িতে গিয়ে ফোনটি চুরি হওয়া বলে দাবি করেন। এর আগের দিন ওই পুলিশ কর্মকর্তা ফোন করে তাঁর কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চেয়েছিলেন।

আয়ানের দাবি, বাড়িতে গিয়ে এসআই জানান, চট্টগ্রামে এক নারীর ঘুমের ওষুধ খাইয়ে তাঁর মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করা হয়েছিল। তখন আয়ান ফোন কেনার ক্যাশ মেমো ও বক্স দেখান। সংশ্লিষ্ট দোকানে যোগাযোগ করে কেনার বিষয়টি যাচাই করারও চেষ্টা করেন তিনি। এ সময় উপস্থিত তাঁর মামা পুলিশ কর্মকর্তাকে দোকানে গিয়ে বিষয়টি যাচাই করার পরামর্শ দেন।

তবে আয়ানের অভিযোগ, ফোনটি তাঁর কাছে পাওয়ার যুক্তিতে তাঁকে থানায় নেওয়ার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে ফোনের লোকেশন ট্র্যাকিংয়ের খরচের কথা বলে এসআই তাঁর কাছ থেকে ১৭ হাজার টাকা নিয়ে যান।

আয়ান আরও জানান, ফোনটি কেনার টাকা দিয়েছিলেন তাঁর বাবা। কেনাকাটার প্রমাণ হিসেবে দোকানের ক্যাশ মেমো রয়েছে এবং সিসিটিভি ফুটেজও যাচাই করা সম্ভব। পুরো ঘটনার ভিডিও ধারণের অনুরোধ করলেও তাঁকে ভিডিওর কপি দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  রাউজানে অনোমদর্শী বড়ুয়ার শেষকৃত্য ১৪ অক্টোবর, পরিবারে শোকের ছায়া

অন্যদিকে, এসআই মেহেদী হাসান টিটু বলেন, গত ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামে এক নারীর বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি আইফোন চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলাটি পরে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। ফোনটি উদ্ধারের দায়িত্ব পাওয়ার পর সেই দায়িত্বের অংশ হিসেবেই তিনি এটি উদ্ধার করেছেন।

শিক্ষার্থী দোকান থেকে ফোনটি কিনেছেন—এমন তথ্য জানার কথাও স্বীকার করেন এসআই। তবে শিক্ষার্থীর আর্থিক ক্ষতি কীভাবে পুষিয়ে দেওয়া হবে, সে বিষয়ে জানতে চাইলে তিনি স্থানীয় এক সাংবাদিকের পরিচয় উল্লেখ করেন। ১৭ হাজার টাকা নেওয়ার অভিযোগের সরাসরি ব্যাখ্যা না দিয়ে তিনি দেখা করে চা-পানের প্রস্তাব দেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম বলেন, কোনো এসআই এভাবে টাকা নিতে পারেন না। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনও বলেন, মোবাইল ফোন ট্র্যাকিংয়ের খরচের কথা বলে কোনো পুলিশ সদস্যের টাকা নেওয়ার সুযোগ নেই।

ফোন কেনার বৈধ কাগজপত্র থাকার পরও ফোন ও টাকা হারিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন আয়ান। তবে ফোনটি উদ্ধারের প্রক্রিয়া এবং ১৭ হাজার টাকা নেওয়ার অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

Tag :
জনপ্রিয় নিউজ

রাঙ্গুনিয়ার রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

চুরি হওয়া ফোন দাবি করে শিক্ষার্থীর আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

সময়: ১২:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

গাজীপুরের শ্রীপুরে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কেনা আইফোন চুরি হওয়া ফোন দাবি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। পাশাপাশি ফোনের অবস্থান শনাক্ত করার খরচের কথা বলে শিক্ষার্থীর কাছ থেকে ১৭ হাজার টাকা নেওয়ার অভিযোগও উঠেছে। তবে পুলিশ কর্মকর্তার দাবি, চুরির মামলার তদন্তের অংশ হিসেবে ফোনটি উদ্ধার করা হয়েছে।

অভিযোগকারী আবুল হাসনাত আয়ান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের শফিক মোড় এলাকার বাসিন্দা।

আয়ানের ভাষ্য, গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর যমুনা ফিউচার পার্কের একটি দোকান থেকে এক লাখ পাঁচ হাজার টাকায় ব্যবহৃত আইফোন ১৬ প্রো ম্যাক্স কেনেন তিনি। ফোন কেনার ক্যাশ মেমোসহ প্রয়োজনীয় কাগজপত্রও তাঁর কাছে রয়েছে।

তিনি অভিযোগ করেন, গত ১০ অক্টোবর সন্ধ্যায় শ্রীপুর থানার এসআই মেহেদী হাসান টিটু তাঁর বাড়িতে গিয়ে ফোনটি চুরি হওয়া বলে দাবি করেন। এর আগের দিন ওই পুলিশ কর্মকর্তা ফোন করে তাঁর কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চেয়েছিলেন।

আয়ানের দাবি, বাড়িতে গিয়ে এসআই জানান, চট্টগ্রামে এক নারীর ঘুমের ওষুধ খাইয়ে তাঁর মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করা হয়েছিল। তখন আয়ান ফোন কেনার ক্যাশ মেমো ও বক্স দেখান। সংশ্লিষ্ট দোকানে যোগাযোগ করে কেনার বিষয়টি যাচাই করারও চেষ্টা করেন তিনি। এ সময় উপস্থিত তাঁর মামা পুলিশ কর্মকর্তাকে দোকানে গিয়ে বিষয়টি যাচাই করার পরামর্শ দেন।

তবে আয়ানের অভিযোগ, ফোনটি তাঁর কাছে পাওয়ার যুক্তিতে তাঁকে থানায় নেওয়ার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে ফোনের লোকেশন ট্র্যাকিংয়ের খরচের কথা বলে এসআই তাঁর কাছ থেকে ১৭ হাজার টাকা নিয়ে যান।

আয়ান আরও জানান, ফোনটি কেনার টাকা দিয়েছিলেন তাঁর বাবা। কেনাকাটার প্রমাণ হিসেবে দোকানের ক্যাশ মেমো রয়েছে এবং সিসিটিভি ফুটেজও যাচাই করা সম্ভব। পুরো ঘটনার ভিডিও ধারণের অনুরোধ করলেও তাঁকে ভিডিওর কপি দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ