
মোঃ শফিয়ার রহমান,
পাইকগাছা (খুলনা)প্রতিনিধি : –
শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজের সব ক্ষেত্রে কন্যাশিশুর সমান অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, উপজেলা প্রকৌশলী এম আব্দুস সামাদ, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোখসানা পারভীন, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি দিপল বিশ্বাস ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. ওহাব।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সেলিম রেজা লাকি, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আলতাফ হোসেন ও পৌর জামায়াতের আমির মো. মিজানুর রহমান।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রেরক
মোঃ শফিয়ার রহমান।
পাইকগাছা খুলনা প্রতিনিধি।
মোঃ শফিয়ার রহমান। পাইকগাছা খুলনা প্রতিনিধি 





















