Dhaka ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জলজ প্রাণী রক্ষায় মাঠে পুলিশ, নদীগুলোতে কারেন্ট শকে মাছ শিকারের সরঞ্জাম জব্দ পরিবহণ মালিক সমিতির সাথে মতবিনিময় সভা Responding to Technology-Facilitated Violence (GBV) Against Women and Girls শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নরসিংদীর শিবপুরে প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিল ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্ধোধন টেকনাফ সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ১১ লাখ টাকা ছিনতাই ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ হরিশ চ্যাটার্জী স্ট্রিটে মমতা ব্যানার্জির বাড়িতে- সিআইডি তল্লাশি গোদাগাড়ী মডেল থানায় নেই লাশবাহী গাড়ি মহাসড়কে প্রতিনিয়ত ঝরছে প্রাণ চরম ভোগান্তিতে ভুক্তভোগী ও পুলিশ প্রথম শ্রেণির পৌরসভা, কর্মচারী মাত্র ২১| সান্তাহারে নাগরিক সেবা এখন ভাগ্যের ওপর প্রথম শ্রেণির পৌরসভা, কর্মচারী মাত্র ২১| সান্তাহারে নাগরিক সেবা এখন ভাগ্যের ওপর কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক অনুদানের খরচের চেক বিতরণ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জলজ প্রাণী রক্ষায় মাঠে পুলিশ, নদীগুলোতে কারেন্ট শকে মাছ শিকারের সরঞ্জাম জব্দ

  • Reporter Name
  • সময়: ০৮:৪৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৭ Time View

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও কচাকাটা থানার সীমান্তবর্তী নদীগুলোতে অবৈধভাবে কারেন্ট শক ব্যবহার করে মাছ শিকারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ শক মেশিন, ব্যাটারি ও মাছ ধরার জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) রাত ১১টা থেকে বুধবার ভোর ৩টা পর্যন্ত ভূরুঙ্গামারী থানাধীন দুধকুমার নদ এবং কচাকাটা থানার সীমান্ত সংলগ্ন গঙ্গাধর, সংকোশ ও ব্রহ্মপুত্র নদে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু অসাধু জেলে রাতের আঁধারে নৌকা, ব্যাটারি চালিত ইলেকট্রিক শক মেশিন ও জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছিল। এ পদ্ধতিতে শুধু মাছই নয়, নদীর বিভিন্ন প্রজাতির উপকারী জলজ প্রাণীও মারা যাচ্ছে। ফলে নদীর জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন-এর নেতৃত্বে কচাকাটা থানা পুলিশের একটি দল গভীর রাতে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা নদীতে লাফিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত একাধিক কারেন্ট শক মেশিন, ব্যাটারি ও জাল জব্দ করা হয়।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধভাবে কারেন্ট শক দিয়ে মাছ শিকারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একসময় এসব নদীতে মাছের প্রাচুর্য ছিল। কিন্তু এ ধরনের ধ্বংসাত্মক পদ্ধতিতে মাছ ও জলজ প্রাণী নিধনের কারণে এখন স্বাভাবিক পদ্ধতিতে মাছের উৎপাদন কমে গেছে। এখনই সচেতনতা সৃষ্টি করা না গেলে ভবিষ্যতে এসব নদীতে অনেক প্রজাতির জলজ প্রাণী বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।”

তিনি আরও বলেন, পরিবেশ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবেই, সাজাপ্রাপ্ত ৪ জন কারাগারে
Tag :
জনপ্রিয় নিউজ

জলজ প্রাণী রক্ষায় মাঠে পুলিশ, নদীগুলোতে কারেন্ট শকে মাছ শিকারের সরঞ্জাম জব্দ

জলজ প্রাণী রক্ষায় মাঠে পুলিশ, নদীগুলোতে কারেন্ট শকে মাছ শিকারের সরঞ্জাম জব্দ

সময়: ০৮:৪৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও কচাকাটা থানার সীমান্তবর্তী নদীগুলোতে অবৈধভাবে কারেন্ট শক ব্যবহার করে মাছ শিকারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ শক মেশিন, ব্যাটারি ও মাছ ধরার জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) রাত ১১টা থেকে বুধবার ভোর ৩টা পর্যন্ত ভূরুঙ্গামারী থানাধীন দুধকুমার নদ এবং কচাকাটা থানার সীমান্ত সংলগ্ন গঙ্গাধর, সংকোশ ও ব্রহ্মপুত্র নদে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু অসাধু জেলে রাতের আঁধারে নৌকা, ব্যাটারি চালিত ইলেকট্রিক শক মেশিন ও জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছিল। এ পদ্ধতিতে শুধু মাছই নয়, নদীর বিভিন্ন প্রজাতির উপকারী জলজ প্রাণীও মারা যাচ্ছে। ফলে নদীর জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন-এর নেতৃত্বে কচাকাটা থানা পুলিশের একটি দল গভীর রাতে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা নদীতে লাফিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত একাধিক কারেন্ট শক মেশিন, ব্যাটারি ও জাল জব্দ করা হয়।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধভাবে কারেন্ট শক দিয়ে মাছ শিকারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একসময় এসব নদীতে মাছের প্রাচুর্য ছিল। কিন্তু এ ধরনের ধ্বংসাত্মক পদ্ধতিতে মাছ ও জলজ প্রাণী নিধনের কারণে এখন স্বাভাবিক পদ্ধতিতে মাছের উৎপাদন কমে গেছে। এখনই সচেতনতা সৃষ্টি করা না গেলে ভবিষ্যতে এসব নদীতে অনেক প্রজাতির জলজ প্রাণী বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।”

তিনি আরও বলেন, পরিবেশ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  পুলিশ বাবা করলেন অপহরণের মামলা, লাইভে এসে মিথ্যা দাবি মেয়ের!!