Dhaka ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে ১০ লাখ গাছ রোপণের ঘোষণা মেয়র শাহাদাতের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মাদকসেবী ও সমাজের ভণ্ড চেহারা উন্মোচন হোক ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন তাহিরপুরে ৮ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারীসহ গ্রেপ্তার ৩ পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জামালপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার

  • Reporter Name
  • সময়: ০৫:৫৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২৪০ Time View

মোঃ মোনাহার মিয়া,স্টাফ রিপোর্টার:জামালপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার জনগণের দাবি ও ভাগ্য উন্নয়নের স্বার্থে নির্বাচন করার ঘোষণা ।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের ৪ বারের সাবেক চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার দুধহাটি এলাকায় নিজস্ব অস্থায়ী কার্যালয়ে কর্মী ও সমর্থকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সভায় যোগ দেন। উপস্থিত বক্তারা আবদুর রউফ তালুকদারকে আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার জোর দাবি জানান এবং নির্বাচনের মাঠে নিরলসভাবে কাজ করার ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

জনগণের ভালোবাসাই মূল শক্তি সমর্থকদের দাবির মুখে প্রার্থিতা ঘোষণা করে আবদুর রউফ তালুকদার বলেন, ‘জনগণের ভালোবাসাই আমার রাজনীতির মূল শক্তি। অতীতেও আপনারা আমাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করে সেবা করার সুযোগ দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এবং এলাকার অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নের স্বার্থে আমি আগামী নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছি।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।’

সভা শেষে আবদুর রউফ তালুকদারের সমর্থনে বিপুল সংখ্যক নেতাকর্মী এলাকায় একটি মিছিল বের করেন, যা এই ঘোষণার প্রতি স্থানীয়দের জোরালো।

আরও পড়ুনঃ  ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ইতমিনান পরিচালক কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে ১০ লাখ গাছ রোপণের ঘোষণা মেয়র শাহাদাতের

জামালপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার

সময়: ০৫:৫৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

মোঃ মোনাহার মিয়া,স্টাফ রিপোর্টার:জামালপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার জনগণের দাবি ও ভাগ্য উন্নয়নের স্বার্থে নির্বাচন করার ঘোষণা ।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের ৪ বারের সাবেক চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার দুধহাটি এলাকায় নিজস্ব অস্থায়ী কার্যালয়ে কর্মী ও সমর্থকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সভায় যোগ দেন। উপস্থিত বক্তারা আবদুর রউফ তালুকদারকে আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার জোর দাবি জানান এবং নির্বাচনের মাঠে নিরলসভাবে কাজ করার ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

জনগণের ভালোবাসাই মূল শক্তি সমর্থকদের দাবির মুখে প্রার্থিতা ঘোষণা করে আবদুর রউফ তালুকদার বলেন, ‘জনগণের ভালোবাসাই আমার রাজনীতির মূল শক্তি। অতীতেও আপনারা আমাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করে সেবা করার সুযোগ দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এবং এলাকার অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নের স্বার্থে আমি আগামী নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছি।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।’

সভা শেষে আবদুর রউফ তালুকদারের সমর্থনে বিপুল সংখ্যক নেতাকর্মী এলাকায় একটি মিছিল বের করেন, যা এই ঘোষণার প্রতি স্থানীয়দের জোরালো।

আরও পড়ুনঃ  বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ (World Environment Day - 2026) উদযাপন