Dhaka ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ক্যারিয়ার বাংলাদেশ-এর পরিচালক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মন্ত্রীর নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়িয়ে ফুলের তোড়া নিলেন ইউএনও ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির বন্ধু ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে আবেগঘন বিদায়: পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড মাহমুদা সুলতানাকে সম্মাননা রাঙ্গামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা আরেকটি গণঅভ্যুত্থানের প্রয়োজনীয়তা: ব্যক্তিজীবন, ইতিহাস ও রাষ্ট্রচিন্তার আলোকে কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২ নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা মণিরামপুরে পরিত্যক্ত স্কুল ভবন এখন মাদকের নিরাপদ আস্তানা: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ডুমুরিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সোনারগাঁ থানার ওসির দিকনির্দেশনায় এসআই আরিফুজ্জামানের নেতৃত্বে সফল অভিযান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

টেকনাফে সাবরাং ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০২:২৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ২৯ Time View

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম,

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের প্রশাসক উম্মুল ফরাহ বেগম তাজকিরা-এর বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। পরিষদে সেবা নিতে আসা ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা এ অভিযোগ তুলেছেন।

স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট প্রশাসক নিয়মিতভাবে দায়িত্ব পালন করছেন না। অভিযোগ রয়েছে, তিনি মাসে মাত্র এক থেকে দুইবার ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করেন। ফলে নাগরিক সেবা নিতে আসা সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, জন্মসনদ, নাগরিক সনদ, প্রত্যয়নপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা পেতে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে একাধিকবার পরিষদে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন তারা, যা সময় ও অর্থ—উভয়ের অপচয় ঘটাচ্ছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, প্রশাসকের অনিয়মিত উপস্থিতির কারণে পরিষদের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং জনসাধারণের ভোগান্তি দিন দিন বাড়ছে।

এদিকে, ভুক্তভোগীরা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসকের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি।

আরও পড়ুনঃ  রামপালে দুর্নীতি-অনিয়মের অভিযোগে আলোচিত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ আলী স্টান্ড রিলিজ
Tag :
জনপ্রিয় নিউজ

ক্যারিয়ার বাংলাদেশ-এর পরিচালক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

টেকনাফে সাবরাং ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

সময়: ০২:২৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম,

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের প্রশাসক উম্মুল ফরাহ বেগম তাজকিরা-এর বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। পরিষদে সেবা নিতে আসা ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা এ অভিযোগ তুলেছেন।

স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট প্রশাসক নিয়মিতভাবে দায়িত্ব পালন করছেন না। অভিযোগ রয়েছে, তিনি মাসে মাত্র এক থেকে দুইবার ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করেন। ফলে নাগরিক সেবা নিতে আসা সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, জন্মসনদ, নাগরিক সনদ, প্রত্যয়নপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা পেতে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে একাধিকবার পরিষদে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন তারা, যা সময় ও অর্থ—উভয়ের অপচয় ঘটাচ্ছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, প্রশাসকের অনিয়মিত উপস্থিতির কারণে পরিষদের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং জনসাধারণের ভোগান্তি দিন দিন বাড়ছে।

এদিকে, ভুক্তভোগীরা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসকের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি।

আরও পড়ুনঃ  ভোরের টহলে ধরা পড়ল দস্যুতার প্রস্তুতি, কিশোরগঞ্জে যুবক গ্রেফতার