
বাদশা সেকেন্দার ভুট্টো
ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ডিমলা উপজেলা শাখার ২৩ শে (অক্টোবর)/২৬ এর প্রেস বিজ্ঞপ্তি : মোঃ সহিদুল ইসলাম (সেলিম) ও মো. আশিক-উল ইসলাম (লেমন)-এর অব্যাহতি দিয়ে, আবু বক্কর সিদ্দিক কে যুবদলের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক ও তারিকুল ইসলাম খাঁন লোহানী (সোহাগ) কে সদস্য সচিব করে বিজ্ঞপ্তি জারি করেন।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেনাহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ দেওয়া হয়েছে, জেলা নেতৃবৃন্দকে অবহিত না করে এখতিয়ার বহির্ভূতভাবে উপজেলার খালিশা চাপানী ইউনিয়ন কমিটি বিলুপ্ত করার মাধ্যমে সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্টের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় দপ্তর থেকে প্রদানকৃত শোকজ নোটিশের জবাব প্রদান না করায় নীলফামারীর ডিমলা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সহিদুল ইসলাম (সেলিম) ও সদস্য সচিব মো. আশিক-উল ইসলাম (লেমন) কে পদ থেকে অব্যাহতি প্রদান এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিককে ডিমলা উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম খাঁন লোহানীকে (ভারপ্রাপ্ত) সদস্য সচিব দায়িত্ব প্রদান করা হয়েছে।
এই উপলক্ষে ডিমলা উপজেলায় আবু বক্কর সিদ্দিক (ভারপ্রাপ্ত) আহ্বায়ক ও সোহাগ খাঁন লোহানী কে (ভারপ্রাপ্ত) সদস্য সচিব হওয়ায় ফুলের দিয়ে নেতাকর্মীরা বরন করে নিয়েছে। এ সময় নেতাকর্মীরা বলেন নতুন নেতৃত্বে সাংগঠনিক ভাবে দল আরো শক্তিশালী হয়ে গড়ে উঠবে।
Reporter Name 





















