Dhaka ১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ  ছাত্রদল নেতা গ্রেপ্তার “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” গল্প গ্রন্থের জন্য তুলতুল পেলেন “বাবুই” বেস্ট সেলার অ্যাওয়ার্ড ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন বিশ্বম্ভরপুরে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা নিল সাযুক সংঘ ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন বুড়িচংয়ে ২৪ কৃষক পরিবার ডিমলা উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত)আহবায়ক কমিটি গঠন সরিষাবাড়িতে আ,স,ক এর নতুন অফিস উদ্বোধনে এমপি শামীম তালুকদার ডিমলায় অবৈধ পাথর বোঝাই ট্রাক আটক কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, সহযোগী পলাতক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডিমলায় অবৈধ পাথর বোঝাই ট্রাক আটক

  • Reporter Name
  • সময়: ১১:০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৫ Time View

বাদশা সেকেন্দার ভুট্টো
ডিমলা (নীলফামারী)প্রতিনিধি ঃ
ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনের সময় পাথরসহ একটি বি আর টিসির ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালককে আটক করে মামলা করা হলেও পাথর উত্তোলন, মজুত ও পরিবহনের সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগে উঠে আসা কথিত মূল হোতা মো. জাহাঙ্গীর আলম খানের নাম আসামির তালিকায় নেই। এতে অবৈধ পাথর বাণিজ্যের নেপথ্যে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত (২৪ অক্টোবর) শনিবার রাতে ডিমলা উপজেলা হাসপাতাল মোড় এলাকায় তিস্তা নদী থেকে উত্তোলিত পাথর পরিবহনের সময় স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। পরে ডিমলা থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাথরবোঝাই ট্রাকটি জব্দ করে। বিআর টিসি ট্রাক নম্বর ঢাকা মেট্রো-ট-২২-৯০৯৪। ট্রাক থেকে ৪১০ ঘনফুট পাথর জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক মো. অহেদুল হককে (৫৭) আটক করে পুলিশ। তিনি কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা এলাকার মৃত চাঁদ মামুদের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের গয়াবাড়ি গ্রামের মৃত মোশারফ খাঁর ছেলে মো. জাহাঙ্গীর আলম খানের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে তিস্তা নদী থেকে পাথর উত্তোলন, মজুত ও দেশের বিভিন্ন এলাকায় পরিবহন করে আসছে।
এ ঘটনায় ডিমলা থানার উপপরিদর্শক (এসআই) মো. একরামুল হক বাদী হয়ে ২৫ অক্টোবর রাতে থানায় মামলা করেন। মামলায় ৩ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।মামলা নং- ২৮। আটক ট্রাকচালক অহেদুল হককে আদালতে পাঠানো হয়েছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  ভোলাহাটে ছিনতাইয়ের এক দিন পর আমবাগান থেকে চাবিসহ মোটরসাইকেল উদ্ধার
Tag :
জনপ্রিয় নিউজ

কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ

ডিমলায় অবৈধ পাথর বোঝাই ট্রাক আটক

সময়: ১১:০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বাদশা সেকেন্দার ভুট্টো
ডিমলা (নীলফামারী)প্রতিনিধি ঃ
ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনের সময় পাথরসহ একটি বি আর টিসির ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালককে আটক করে মামলা করা হলেও পাথর উত্তোলন, মজুত ও পরিবহনের সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগে উঠে আসা কথিত মূল হোতা মো. জাহাঙ্গীর আলম খানের নাম আসামির তালিকায় নেই। এতে অবৈধ পাথর বাণিজ্যের নেপথ্যে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত (২৪ অক্টোবর) শনিবার রাতে ডিমলা উপজেলা হাসপাতাল মোড় এলাকায় তিস্তা নদী থেকে উত্তোলিত পাথর পরিবহনের সময় স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। পরে ডিমলা থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাথরবোঝাই ট্রাকটি জব্দ করে। বিআর টিসি ট্রাক নম্বর ঢাকা মেট্রো-ট-২২-৯০৯৪। ট্রাক থেকে ৪১০ ঘনফুট পাথর জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক মো. অহেদুল হককে (৫৭) আটক করে পুলিশ। তিনি কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা এলাকার মৃত চাঁদ মামুদের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের গয়াবাড়ি গ্রামের মৃত মোশারফ খাঁর ছেলে মো. জাহাঙ্গীর আলম খানের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে তিস্তা নদী থেকে পাথর উত্তোলন, মজুত ও দেশের বিভিন্ন এলাকায় পরিবহন করে আসছে।
এ ঘটনায় ডিমলা থানার উপপরিদর্শক (এসআই) মো. একরামুল হক বাদী হয়ে ২৫ অক্টোবর রাতে থানায় মামলা করেন। মামলায় ৩ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।মামলা নং- ২৮। আটক ট্রাকচালক অহেদুল হককে আদালতে পাঠানো হয়েছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের তদন্তে বাসা থেকে মিলল ৩২ ধরনের দামী মালামাল