Dhaka ০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ড পূর্ব জোনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার নরসিংদীর শিবপুরে মাদক মামলায় একজনের দুই মাসের কারাদণ্ড, শব্দদূষণে জরিমানা ঝিকরগাছা থানার ভেতরে মারধর, অর্থ দাবি ও টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ এএসআই আশরাফুলের বিরুদ্ধে চুয়েটে শাটডাউন প্রত্যাহার, ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা ত্রয়োদশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত স্বল্প আয়েও সুখী জীবন, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার দিনাজপুরের পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ২ রাষ্ট্রপতি দেখতে গেলেন অসুস্থ ভূমিমন্ত্রীকে বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার!!
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ

  • Reporter Name
  • সময়: ১০:৪৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১৩ Time View

মোঃ শফিয়ার রহমান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : – খুলনার পাইকগাছা জনতা ব্যাংক শাখায় গ্রাহকসেবা নিয়ে অসন্তোষের অভিযোগ উঠেছে। টাকা জমা ও উত্তোলনসহ বিভিন্ন কাজে দীর্ঘক্ষণ অপেক্ষা এবং কর্মকর্তাদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকদের কেউ কেউ।

সর্বশেষ রোববার (২৫ অক্টোবর) ক্যাশ কাউন্টারের কর্মকর্তা অনুপ বিশ্বাসের বিরুদ্ধে এক গ্রাহককে সেবা না দিয়েই মধ্যাহ্নভোজে চলে যাওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগকারী গ্রাহক কবিরের ভাষ্য, দুপুর আনুমানিক দেড়টার দিকে তিনি সেবা নিতে কাউন্টারে অপেক্ষা করছিলেন। অন্য এক গ্রাহকের কাজ শেষ করে টাকা নির্ধারিত স্থানে রাখলেও তাঁর কাজটি সম্পন্ন না করে কর্মকর্তা চলে যান। এতে প্রায় ২০ মিনিট অপেক্ষা করেও সেবা পাননি তিনি।

ভুক্তভোগীর অভিযোগ, অল্প সময়ে সম্পন্ন করা সম্ভব এমন কাজের জন্যও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় তাঁকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, মধ্যাহ্নভোজের বিরতির পর সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি জানার কথা বলা হয়েছে। কোনো গ্রাহকের সঙ্গে এমন আচরণ করা যাবে না বলেও জানানো হয়েছে।

এদিকে, ব্যাংকটিতে সেবার মান নিয়ে আরও কয়েকজন গ্রাহকের অসন্তোষের অভিযোগ রয়েছে। গ্রাহকদের অভিযোগের যথাযথ নিষ্পত্তি ও সেবার মান উন্নয়নে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা।

অভিযোগের বিষয়ে জনতা ব্যাংক পিএলসির খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক-ইনচার্জ আবুল কালাম আজাদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  বুড়িচংয়ে পুলিশের অভিযান, ৫ কেজি গাঁজাসহ আটক ৫
Tag :
জনপ্রিয় নিউজ

মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ড পূর্ব জোনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ

সময়: ১০:৪৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

মোঃ শফিয়ার রহমান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : – খুলনার পাইকগাছা জনতা ব্যাংক শাখায় গ্রাহকসেবা নিয়ে অসন্তোষের অভিযোগ উঠেছে। টাকা জমা ও উত্তোলনসহ বিভিন্ন কাজে দীর্ঘক্ষণ অপেক্ষা এবং কর্মকর্তাদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকদের কেউ কেউ।

সর্বশেষ রোববার (২৫ অক্টোবর) ক্যাশ কাউন্টারের কর্মকর্তা অনুপ বিশ্বাসের বিরুদ্ধে এক গ্রাহককে সেবা না দিয়েই মধ্যাহ্নভোজে চলে যাওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগকারী গ্রাহক কবিরের ভাষ্য, দুপুর আনুমানিক দেড়টার দিকে তিনি সেবা নিতে কাউন্টারে অপেক্ষা করছিলেন। অন্য এক গ্রাহকের কাজ শেষ করে টাকা নির্ধারিত স্থানে রাখলেও তাঁর কাজটি সম্পন্ন না করে কর্মকর্তা চলে যান। এতে প্রায় ২০ মিনিট অপেক্ষা করেও সেবা পাননি তিনি।

ভুক্তভোগীর অভিযোগ, অল্প সময়ে সম্পন্ন করা সম্ভব এমন কাজের জন্যও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় তাঁকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, মধ্যাহ্নভোজের বিরতির পর সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি জানার কথা বলা হয়েছে। কোনো গ্রাহকের সঙ্গে এমন আচরণ করা যাবে না বলেও জানানো হয়েছে।

এদিকে, ব্যাংকটিতে সেবার মান নিয়ে আরও কয়েকজন গ্রাহকের অসন্তোষের অভিযোগ রয়েছে। গ্রাহকদের অভিযোগের যথাযথ নিষ্পত্তি ও সেবার মান উন্নয়নে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা।

অভিযোগের বিষয়ে জনতা ব্যাংক পিএলসির খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক-ইনচার্জ আবুল কালাম আজাদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের তদন্তে বাসা থেকে মিলল ৩২ ধরনের দামী মালামাল