Dhaka ১১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডিমলায় ত্রৈমাসিক রোকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার আয়োজনে “ত্রৈমাসিক রোকন সম্মেলন-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে) বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আন্তাজুল ইসলাম, জেলা সূরা সদস্য অধ্যাপক মাওলানা সাহেব হোসেন, উপাধ্যক্ষ মাওলানা মহিউর রহমান, উপজেলা নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল এবং অ্যাডভোকেট মামুনুল রশিদ মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুস সাত্তার এমপি বলেন, আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং আদর্শ সমাজ বিনির্মাণে সংগঠনের সব পর্যায়ের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সাধারণ মানুষের কল্যাণে ইসলামী আন্দোলনের কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সমাজে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশ ও জাতির কল্যাণে সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের রোকন এবং নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

ডিমলায় ত্রৈমাসিক রোকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

সময়: ০৯:২২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬