
পঞ্চগড় জেলা প্রতিনিধি:খাদেমুল ইসলাম,পঞ্চগড়ে তারুণ্যের উৎসব- উদযাপন উপলক্ষ্যের্যালি আলোচনা সভা গাছের চারা বিতরন করা হয়েছে।
শনিবার ১৫ নভেম্বর ২০২৫ দুপুরবেলাতারুণ্যের উৎসব- উদযাপন উপলক্ষ্যে পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর,উদ্যোগে
জগদল নুর আক্তার সরকারী দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, পঞ্চগড় সদর, পঞ্চগড়ে সবুজ আন্দোলন, পঞ্চগড়ের সহযোগিতায় গ্রীণ স্কুল ক্যাম্পেইন, কুইজ প্রতিযোগিতা, আলোচনাসভা ও সচেতনামূলক র্যালীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভায় উপস্থিত ছিলেন, পঞ্চগড় বিজ্ঞ জিপি, জগদল নুর আক্তার সরকারী দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক, পঞ্চগড় সবুজ আন্দোলন, পঞ্চগড়ের সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদকসহ আরো অনেকে।
পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী অনুষ্ঠানে সচেতনতামূলক পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ও ভিডিও উপস্থাপন করেন। আলোচনকসভা শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা(সবুজ আন্দোলন কর্তৃক প্রদ্ত্ত) বিতরণ করা হয়েছে।
খাদেমুল ইসলাম,পঞ্চগড় জেলা ,প্রতিনিধি 





















