
আহসান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সদর ইউনিয়ন পরিষদের ২০২৬–২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার ৫১৯ টাকার বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী। বাজেট ঘোষণা অনুষ্ঠান পরিচালনা করেন প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ।
সভায় উপস্থিত ছিলেন এমপির প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান বাবলু, জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান বাবুল, ফজলুল করিম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জেনারেল জয়নাল আবেদীনসহ শিক্ষক, সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা ইউনিয়ন পরিষদের নাগরিক সেবার বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে এ বাজেটের মাধ্যমে সেবা বৃদ্ধি ও উন্নয়ন কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।
এ সময় উপস্থিত সাধারণ নাগরিকরা বাজেট বিষয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরলে ইউপি চেয়ারম্যান সেগুলোর উত্তর দেন এবং নাগরিক সেবা আরও গতিশীল করার আশ্বাস দেন।
তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এবং স্থানীয় সরকারের টেকসই উন্নয়নকে সামনে রেখে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। এতে সাধারণ মানুষ বাজেট সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন এবং ইউনিয়ন পরিষদের রাজস্ব খাত সম্পর্কে সচেতনতা বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।
Reporter Name 











