Dhaka ০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
মানবিকতায় উজ্জ্বল এমপি সাঈদ আল নোমান: ইমরানের হাতে হুইলচেয়ার কালীগঞ্জে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জাটকা সংরক্ষণ কর্মসূচি: দক্ষিণ হালিশহরে ২৯৩ জেলে পরিবার পেল ৮০ কেজি করে চাল ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশ এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত “মোঃ সালাউদ্দিন আহমেদ একেএম ফজলুল হক মিলনের পক্ষ থেকে অগ্রিম ঈদ শুভেচ্ছা প্রকাশ” ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজড আন এডেড মাদ্রাসা ঐক্য মঞ্চের ডাকে- নবান্ন অভিযান ইপিজেডে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ধামইরহাটে ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাইফুল ইসলামের বিদায়ী সংবর্ধনা নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ধামইরহাটে ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১২:৩০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৬ Time View

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে “ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১১ মার্চ) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন ধামইরহাট, নওগাঁ এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। কর্মশালাটি ওয়াটারএইড বাংলাদেশ–সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম এর সহযোগিতায় বাস্তবায়নাধীন গোফরইমপ্যাক্ট কর্মসূচি-এর আওতায় আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  মোছা: ইসকিতা আফরিন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা, ধামইরহাট,নওগাঁ।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারি কাম-কম্পিউটার অপারেটর, সুশীল সমাজের প্রতিনিধি ও ক্ষুদ্র নৃতাত্তিক জনগোষ্ঠির প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও ওয়াটারএইড বাংলাদেশ এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো: সাইদ মোহাম্মদ হাসান-আল মাহাদী-স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সাপার্ট এবং তুনাজিনা হক- GESI এক্সপার্ট। এছাড়াও ইএসডিও ’এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো: পজিদুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক,গোফরইমপ্যাক্ট কর্মসূচি।

কর্মশালায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারী জনপ্রতিনিধিদের দায়িত্ব, কর্তব্য ও কর্মপরিধি সম্পর্কে আইনি ব্যাখ্যা প্রদান করা হয়। এছাড়াও নারী জনপ্রতিনিধিদের কার্যকর নেতৃত্ব বিকাশ, ক্ষমতায়ন এবং ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীরা জেন্ডার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে সম্ভাব্য চ্যালেঞ্জ/সমস্যা ও সমস্যা সমাধানের জন্য গৃহিত কর্মসূচি নিয়ে উন্মুক্ত আলোচনা করেন এবং বাস্তবসম্মত সুপারিশ প্রদান করেন। অংশগ্রহনকারীরা স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্বকে শক্তিশালী করার পাশাপাশি নারী উন্নয়ন ও জেন্ডার সমতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

জনাব ইসকিতা আফরিন, তথ্যসেবা কর্মকর্তা ধাইরহাট,নওগাঁ বলেন, স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেন্ডার সংবেদনশীল পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরও অংশগ্রহন ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব। এই ধরনের উদ্যোগ স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরও জেন্ডার সংবেদনশীল ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

মানবিকতায় উজ্জ্বল এমপি সাঈদ আল নোমান: ইমরানের হাতে হুইলচেয়ার

ধামইরহাটে ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ১২:৩০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬