Dhaka ০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কর্ণফুলীর মোহনায় জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাইল্যান্ডের নাগরিক নিহত ক্রেতা আছে বলেই বাজার টিকে আছে!!! পীরগঞ্জে মাদক কারবারের অদৃশ্য শিকড় সদরপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন চরভদ্রাসন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা চিকিৎসকের সুরক্ষা ও নিরাপদ কর্মস্থলের দাবিতে সুনামগঞ্জে ড্যাবের মানববন্ধন কালীগঞ্জে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন অবশেষে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান অপারেশন কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, স্ত্রী গুরুতর আহত নরসিংদীর শিবপুরে ভূমি সেবা মেলা-২০২৬ অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নওগাঁয় সাংবাদিকদের মর্যাদাহানি ও ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • সময়: ১০:০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১৩ Time View

মো: সারোয়ার হোসেন অপু , নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁয় কর্মরত পেশাদার সাংবাদিকদের মানহানি, আদালত অবমাননা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিত অপতৎপরতা ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ মে (মঙ্গলবার) সকাল ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন নওগাঁ জেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ের সৎ ও সাহসী পেশাদার সাংবাদিকদের লক্ষ্য করে ফেসবুকে নানা রকম মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সামাজিকভাবে তাঁদের হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এই অপতৎপরতা শুধু সাংবাদিকদের মর্যাদাহানি করছে না, বরং মুক্ত সাংবাদিকতার পরিবেশকেও মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। একই সাথে আদালত অবমাননাকর কর্মকাণ্ডের মাধ্যমে তারা আইনের শাসনকেও বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।

ব্যানারে উল্লিখিত তথ্যের বরাতে মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা ফেসবুকে অপপ্রচারকারী মূল অভিযুক্ত সিফাত ও সুলতানসহ এই চক্রের সাথে জড়িত সকল অপরাধীকে অনতিবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে যদি এই অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা না হয়, তবে নওগাঁর সাংবাদিক সমাজ আগামীতে আরও কঠোর ও ধারাবাহিক আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।

উক্ত মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের সাংবাদিক, জেলা প্রতিনিধি, ক্যামেরা পারসনসহ স্থানীয় সচেতন নাগরিক সমাজ সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিজিবির সোর্স সন্দেহে হতদরিদ্র ব্যক্তিকে হত্যা
Tag :
জনপ্রিয় নিউজ

কর্ণফুলীর মোহনায় জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাইল্যান্ডের নাগরিক নিহত

নওগাঁয় সাংবাদিকদের মর্যাদাহানি ও ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

সময়: ১০:০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

মো: সারোয়ার হোসেন অপু , নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁয় কর্মরত পেশাদার সাংবাদিকদের মানহানি, আদালত অবমাননা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিত অপতৎপরতা ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ মে (মঙ্গলবার) সকাল ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন নওগাঁ জেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ের সৎ ও সাহসী পেশাদার সাংবাদিকদের লক্ষ্য করে ফেসবুকে নানা রকম মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সামাজিকভাবে তাঁদের হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এই অপতৎপরতা শুধু সাংবাদিকদের মর্যাদাহানি করছে না, বরং মুক্ত সাংবাদিকতার পরিবেশকেও মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। একই সাথে আদালত অবমাননাকর কর্মকাণ্ডের মাধ্যমে তারা আইনের শাসনকেও বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।

ব্যানারে উল্লিখিত তথ্যের বরাতে মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা ফেসবুকে অপপ্রচারকারী মূল অভিযুক্ত সিফাত ও সুলতানসহ এই চক্রের সাথে জড়িত সকল অপরাধীকে অনতিবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে যদি এই অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা না হয়, তবে নওগাঁর সাংবাদিক সমাজ আগামীতে আরও কঠোর ও ধারাবাহিক আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।

উক্ত মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের সাংবাদিক, জেলা প্রতিনিধি, ক্যামেরা পারসনসহ স্থানীয় সচেতন নাগরিক সমাজ সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  দিনাজপুরের কাহারোলে পূর্ণভবা নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার