Dhaka ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির সাথে প্রেস মিনিস্টার ও বিশিষ্ট সাংবাদিক গোলাম মুর্তুজার মতবিনিময় সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদ সহ মাদক কারবারি আটক বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই; প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি চট্টগ্রামে কিলোমিটারে বাস ভাড়া ২.৫৩ টাকা, দূরপাল্লায় টোলসহ নতুন হিসাব পেটের ভেতরে লুকানো ইয়াবা: রেজুখাল চেকপোস্টে দুই যুবক আটক ভাঙ্গুড়ায় দোকান ভাঙচুর হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন কয়েকদিন তীব্র গরমের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

  • Reporter Name
  • সময়: ১০:২৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ১২ Time View

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল :

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত নড়াইল সদর উপজেলায় অটোভ্যানের সাথে গরু বোঝাই নসিমনের (ইঞ্জিন চালিত অবৈধ যান) মুখোমুখি সংঘর্ষে মো. জামিরুল খাঁ (৫০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার নড়াইল-মাগুরা সড়কের মহিলা কলেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো.জামিরুল খাঁ উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের খোকা খাঁ এর ছেলে। তিনি পেশায় নসিমন চালক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নসিমন চালক জামিরুল খাঁ নামে ওই ব্যক্তি সদর উপজেলার মাইজপাড়া পশুর হাট থেকে তার চালিত নসিমনে গরু বোঝাই করে নড়াইল শহরের দিকে আসছিলেন। প্রতিমধ্যে নড়াইল-মাগুরা সড়কের মহিলা কলেজ সংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক অটোভ্যানের সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমন চালক জামিরুল খাঁ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  নীলফামারীতে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

সময়: ১০:২৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল :

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত নড়াইল সদর উপজেলায় অটোভ্যানের সাথে গরু বোঝাই নসিমনের (ইঞ্জিন চালিত অবৈধ যান) মুখোমুখি সংঘর্ষে মো. জামিরুল খাঁ (৫০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার নড়াইল-মাগুরা সড়কের মহিলা কলেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো.জামিরুল খাঁ উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের খোকা খাঁ এর ছেলে। তিনি পেশায় নসিমন চালক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নসিমন চালক জামিরুল খাঁ নামে ওই ব্যক্তি সদর উপজেলার মাইজপাড়া পশুর হাট থেকে তার চালিত নসিমনে গরু বোঝাই করে নড়াইল শহরের দিকে আসছিলেন। প্রতিমধ্যে নড়াইল-মাগুরা সড়কের মহিলা কলেজ সংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক অটোভ্যানের সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমন চালক জামিরুল খাঁ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  নবীনগরে রাধিকা রোডে সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মৃত্যু