Dhaka ০৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাঁদা দাবির অভিযোগে আদালতে বিএনপি নেতার বিরুদ্ধে নালিশ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড ঢাকায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ও আ.লীগ নেতা কালু গ্রেপ্তার ফেরদৌস স্টিল ইয়ার্ডে শ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি আদমদীঘিতে চোলাইমদ ও ওয়াশসহ শাশুড়ি-জামাই গ্রেপ্তার নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার মেয়াদোত্তীর্ণ দুধে তারিখ কারসাজি, নকল BSTI লোগো: চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানে ৪ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভাঙ্গুড়ায় দোকান ভাঙচুর হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • সময়: ১২:৫০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১৭৬ Time View

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাটুলীপাড়া এলাকায় জমি দখল, হামলা ও দোকান ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রাজিব আহমেদ।

লিখিত বক্তব্যে তিনি জানান, তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রতিপক্ষ ওয়ার্ড যুবলীগের সভাপতি রিপন আহমেদ ও আ.লীগ নেতা রুবেল দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। অভিযোগে বলা হয়, তাদের ক্রয়কৃত জমি ছাড়াও জেলা পরিষদের লিজকৃত জমি এবং মুক্তিযোদ্ধার জায়গা বলে দাবি করে কিছু জমি থেকে দোকানঘর ভাঙচুরের করা হয়েছে।

রাজিব আহমেদ আরও বলেন, গত ২ এপ্রিল  ২০২৬ তারিখে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে রিপন ও রুবেল লোকজন তার বড় ভাই মো. আব্দুল মজিদ মালিককে মারধর করে। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ করা হলে অভিযুক্তরা ভবিষ্যতে এমন কর্মকাণ্ড করবে না মর্মে মুচলেকা দেয়।
এরপর গত ১৮ এপ্রিল সকালে তাদের একটি টিনের ঘর ভেঙে ফেলা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় থানায় পুনরায় অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পরে রাতের আঁধারে মানববন্ধনের নামে জড়ো হয়ে কিছু ব্যক্তি সরকারবিরোধী স্লোগান দেয় বলেও দাবি করা হয়।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, গত ২৫ এপ্রিল  সকালে দোকানঘর ভাঙচুরের হুমকি দিলে তারা আবারও পুলিশের শরণাপন্ন হন। পরে সন্ধ্যার দিকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন তিনটি দোকানঘর ভাঙচুর করে। এ সময় পুলিশ উপস্থিত থাকলেও তাদের সামনেই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। হামলাকারীরা প্রাণনাশের হুমকিও দেয়।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংবাদ সম্মেলনে রাজিব আহমেদ তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন ।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আজম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি ভাঙচুর ঘটনা শোনার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।

Tag :
জনপ্রিয় নিউজ

চাঁদা দাবির অভিযোগে আদালতে বিএনপি নেতার বিরুদ্ধে নালিশ

ভাঙ্গুড়ায় দোকান ভাঙচুর হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন

সময়: ১২:৫০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬