Dhaka ০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ডাঃ মোঃ আনোয়ার হোসেন ও এভার শাইন ডেন্টাল কেয়ার-এর পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা  বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চরভদ্রাসনে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে এমপি শহিদুল ইসলাম বাবুল পীরগঞ্জে জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে কিশোরকে গাছে বেঁধে মারধর রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন নরসিংদীর শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ, জব্দ ভেকু মেশিন রাবি শিক্ষার্থী পেল ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী “গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার করতেই হবে” -মিয়া গোলাম পরওয়ার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদ, সম্পাদক ছোটন নির্বাচিত

  • Reporter Name
  • সময়: ১১:১৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ১০৯ Time View

মোঃ সারোয়ার হোসেন অপু, প্রতিনিধি, নওগাঁ

নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নেক্সাস টেলিভিশনের রিপোর্টার ফরিদুল করিম এবং সাধারণ সম্পাদক পদে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শফিক ছোটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রোববার (৫ জুলাই) রাত সাড়ে ৮টায় শহরের একটি রেস্তোরাঁয় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মো. কায়েস উদ্দিন তাদের বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচনে বাকি ১২টি পদেও একাধিক প্রার্থী থাকলেও মনোনয়ন প্রত্যাহারের পর ১৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর মধ্যে সহসভাপতি পদে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এম আর ইসলাম রতন ও সময় টেলিভিশনের এম আর রকি, যুগ্ম সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের হারুন অর রশিদ ও ডিবিসি নিউজের একে সাজু, অর্থ সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের আরমান হোসেন রুমন, দপ্তর সম্পাদক পদে এসএ টিভির এম আর রাজ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এশিয়ান টেলিভিশনের রাশেদুজ্জামান রাশেদ নির্বাচিত হন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে চ্যানেল আইয়ের মো. কায়েস উদ্দিন, চ্যানেল নাইনের রিফাত হোসাইন সবুজ, স্টার নিউজের তৌহিদ ইসলাম, চ্যানেল ওয়ানের রাকিব রাইহান এবং মোহনা টেলিভিশনের হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার মো. কায়েস উদ্দিন জানান, ২০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে সবগুলো বৈধ ঘোষণা করা হয়। পরবর্তীতে ছয়জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শফিক ছোটন বলেন, সাংবাদিকদের মর্যাদা রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।

Tag :
জনপ্রিয় নিউজ

ডাঃ মোঃ আনোয়ার হোসেন ও এভার শাইন ডেন্টাল কেয়ার-এর পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা 

নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদ, সম্পাদক ছোটন নির্বাচিত

সময়: ১১:১৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬