Dhaka ০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী সিলেট বিমানবন্দর থেকে সরাসরি সংসদে এমরান, প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানালেন ফেসবুকে ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন: স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিতের প্রত্যাশা টাঙ্গাইলে যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, এলাকায় ব্যাপক কৌতূহল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাঁদাবাজদের হামলায় আহত

আবু নাঈম রিপন,স্টাফ রিপোর্টারঃ নরসিংদীর পৌর শহর এর আরশিনগর এলাকায় চাঁদাবাজ ধরতে গিয়ে হামলার শিকার হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন শামীম। ৪ ইং অক্টোবর শনিবার দুপুরে আরশিনগর রেলক্রসিং এর ৪০ গজ দূরত্বে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রে,জানা যায়,নরসিংদী পৌর শহরের রাস্তাগুলোতে চলন্ত যানবাহন থামিয়ে বেশ কয়েক মাস ধরে একদল চাঁদাবাজ সড়কে চাঁদা আদায় করে। এসব চাঁদাবাজদের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হতো। সড়কে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি দল আরশিনগর ও এর আশপাশ এলাকায় টহল দেওয়ার সময় দেখেন সড়কের উপর ৩ থেকে ৪ জন চাঁদাবাজ চলন্ত গাড়ি আটকিয়ে চাঁদা আদায় করছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দুইজনকে হাতেনাতে আটক করে তাদেরকে সড়কের পাশে নিয়ে গিয়ে জিজ্ঞেসাবাদকালীন সময় চাঁদাবাজদের পক্ষে আরও ৩০ থেকে ৪০ জন লোক জড়ো হয়ে অতর্কিত হামলা চালিয়ে আটককৃত দুই চাঁদাবাজকে ছিনিয়ে নেয়। এসময় চাঁদাবাজদের হামলায় গুরুতর আহত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম সদর সার্কেল মাটিয়ে লুটিয়ে পড়েন। তখন পুলিশের অন্য সদসরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীম বলেন,আমি আমার ফোর্স সহ শহরের বিভিন্ন কার্যক্রম পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলাম। কিছুলোক শহরের আরশিনগর মোড় থেকে প্রায় ২০ থেকে ৫০ গজ দূরে চলমান যানবান থামিয়ে চাঁদা আদায় করছিলেন। তাদেরকে জিজ্ঞেস করলাম ভাই এটা তো অবৈধ। হাইকোর্ট ও স্থানীয় সরকারের নিষেধাজ্ঞা অনুযায়ী এটা সম্পূর্ণ অবৈধ এবং আইন বিরোধী। এমন সময় ৩০ থেকে ৪০ জন লোক এসে তারা বাঁধার সৃষ্টি করলো এবং প্রথমে তারা আমাকে কিল ঘুষি মারলো এবং লাথি দিয়ে রাস্তায় ফেলে দিলো।

আরও পড়ুনঃ  ডিমলায় বর্গাচাষির বিরুদ্ধে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ

এতে আমি মাথায় আঘাত প্রাপ্ত হই। আমাকে আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। এতে বুঝা যাচ্ছে যে তারা আমার প্রতি ক্ষিপ্ত হয়ে,আমার উপর আক্রমণ চালায়।তিনি আরও বলেন,আমি একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে, এধরনের বেআইনি কাজ চলতে দিতে পারি না।

এ বিষয়ে সমাজের সুধী জনেরা বলেন,জেলা পুলিশের প্রথম সারির একজন উর্ধতন কর্মকর্তাই যদি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হামলার শিকার হন তাহলে সাধারণ মানুষের অবস্থাটা কেমন হতে পারে।এতে বুঝা যায় নরসিংদীর জেলায় বর্তমান আইনশৃঙ্খলা কোন পর্যায়ে আছে।

ফলে দিন দিন সাধারণ মানুষ এসব অপরাধীদের কাছে জিম্মি হয়ে পড়ছে। এসব অপরাধ রোধ ও অপরাধীদের নির্মূল করতে প্রশাসনের আরও কঠোর হতে হবে এবং কঠোর হস্তে দমন করতে হবে এবং পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারলে আইনশৃঙ্খলা আরো অবনতি হতে পারে বলে
ধারনা করছেন সচেতন মহল।

Tag :
জনপ্রিয় নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান

নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাঁদাবাজদের হামলায় আহত

সময়: ০৭:০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

আবু নাঈম রিপন,স্টাফ রিপোর্টারঃ নরসিংদীর পৌর শহর এর আরশিনগর এলাকায় চাঁদাবাজ ধরতে গিয়ে হামলার শিকার হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন শামীম। ৪ ইং অক্টোবর শনিবার দুপুরে আরশিনগর রেলক্রসিং এর ৪০ গজ দূরত্বে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রে,জানা যায়,নরসিংদী পৌর শহরের রাস্তাগুলোতে চলন্ত যানবাহন থামিয়ে বেশ কয়েক মাস ধরে একদল চাঁদাবাজ সড়কে চাঁদা আদায় করে। এসব চাঁদাবাজদের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হতো। সড়কে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি দল আরশিনগর ও এর আশপাশ এলাকায় টহল দেওয়ার সময় দেখেন সড়কের উপর ৩ থেকে ৪ জন চাঁদাবাজ চলন্ত গাড়ি আটকিয়ে চাঁদা আদায় করছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দুইজনকে হাতেনাতে আটক করে তাদেরকে সড়কের পাশে নিয়ে গিয়ে জিজ্ঞেসাবাদকালীন সময় চাঁদাবাজদের পক্ষে আরও ৩০ থেকে ৪০ জন লোক জড়ো হয়ে অতর্কিত হামলা চালিয়ে আটককৃত দুই চাঁদাবাজকে ছিনিয়ে নেয়। এসময় চাঁদাবাজদের হামলায় গুরুতর আহত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম সদর সার্কেল মাটিয়ে লুটিয়ে পড়েন। তখন পুলিশের অন্য সদসরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীম বলেন,আমি আমার ফোর্স সহ শহরের বিভিন্ন কার্যক্রম পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলাম। কিছুলোক শহরের আরশিনগর মোড় থেকে প্রায় ২০ থেকে ৫০ গজ দূরে চলমান যানবান থামিয়ে চাঁদা আদায় করছিলেন। তাদেরকে জিজ্ঞেস করলাম ভাই এটা তো অবৈধ। হাইকোর্ট ও স্থানীয় সরকারের নিষেধাজ্ঞা অনুযায়ী এটা সম্পূর্ণ অবৈধ এবং আইন বিরোধী। এমন সময় ৩০ থেকে ৪০ জন লোক এসে তারা বাঁধার সৃষ্টি করলো এবং প্রথমে তারা আমাকে কিল ঘুষি মারলো এবং লাথি দিয়ে রাস্তায় ফেলে দিলো।

আরও পড়ুনঃ  ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন: ক্রীড়া প্রতিমন্ত্রী