Dhaka ১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায় আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা চট্টগ্রামে সড়ক সম্প্রসারণের সুফল আঁটকে গেছে দখল ও অবৈধ পার্কিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২ ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নরসিংদীতে খেলাফত মজলিশের প্রার্থী মহিউদ্দিন জামিলের সংবাদ সম্মেলন

আবু নাঈম রিপন: স্টাফ রিপোর্টার: নরসিংদীর সার্বিক উন্নয়ন কর্মসূচী বিষয়ে নিজের অবস্থান সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থাপন করেছেন নরসিংদী-১ (সদর) আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মহিউদ্দিন জামিল।

৩১ অক্টোবর শুক্রবার সকালে নরসিংদী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে নরসিংদী জেলা খেলাফত মজলিস।

একইসাথে শিল্পনগরী এবং শিক্ষানগরী হিসেবে পরিচিত নরসিংদীতে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও ভালো মানের বিশ্ববিদ্যালয় নেই উল্লেখ করে মহিউদ্দিন জামিল বলেন, নরসিংদীতে পঞ্চাশের বেশী কলেজ থাকলেও নেই ভালো মানের কোনো বিশ্ববিদ্যালয়। নির্বাচিত হলে নরসিংদীতে ভালো মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেন খেলাফত মজলিসের এই প্রার্থী।

জুলাই বিপ্লব পরবর্তীতে নরসিংদীর ব্যবসায়ীদের থেকে চাঁদা নেয়া হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, আমরা নির্বাচিত হলে নরসিংদীতে কোন শিল্প প্রতিষ্ঠানে এক টাকার চাঁদাবাজি হবে না, সেই ওয়াদা আমরা দিচ্ছি। নরসিংদীর একসময়ের জনপ্রিয় সুতা শিল্প এবং তাঁত শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার বিষয়েও কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নরসিংদীর বিপুল সংখ্যক প্রবাসীরা যাতে দালালদের দৌরাত্ম্য থেকে মুক্তি পায় এই সমস্যার সমাধানে উচ্চতর প্রশিক্ষণের পাশাপাশি বৈধভাবে বিদেশ যেতে প্রবাসীদের সার্বিক সহযোগিতার ঘোষণা তুলে ধরা হয় সংবাদ সম্মেলন থেকে।

তরুণদের উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখা সহ বিভিন্ন সক্রিয় কর্মকাণ্ডের বিষয়েও নিজের ভাবনা তুলে ধরেন খেলাফত মজলিস মনোনীত এই প্রার্থী এবং ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মহিউদ্দিন জামিল।

এ সম্মেলনে উপস্থিত ছিলেন নরসিংদী ২ আসনের খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী নুরুল আফছার আল আজাদ শাহীন, বিশিষ্ট লেখক মঈন মুরসালিন, এডভোকেট ত্ওহীদুল ইসলাম তুহিন,,ইন্জিনিয়ার ইসমাইল মোল্লা, অধ্যাপক ইসমাইল জবিউল্লাহ, মাওলানা শামসুদ্দিন, মাওলানা শরীফুল ইসলাম, নুরুল আফছার শাহীন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা এনামুল, কামাল হোসেন, মাওলানা জহির, মাওলানা কাউসার, মাওলানা এনায়েত উল্লাহ প্রমুখ।

আরও পড়ুনঃ  ইরানের দাবি: মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত
Tag :
জনপ্রিয় নিউজ

আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায়

নরসিংদীতে খেলাফত মজলিশের প্রার্থী মহিউদ্দিন জামিলের সংবাদ সম্মেলন

সময়: ১২:২৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

আবু নাঈম রিপন: স্টাফ রিপোর্টার: নরসিংদীর সার্বিক উন্নয়ন কর্মসূচী বিষয়ে নিজের অবস্থান সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থাপন করেছেন নরসিংদী-১ (সদর) আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মহিউদ্দিন জামিল।

৩১ অক্টোবর শুক্রবার সকালে নরসিংদী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে নরসিংদী জেলা খেলাফত মজলিস।

একইসাথে শিল্পনগরী এবং শিক্ষানগরী হিসেবে পরিচিত নরসিংদীতে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও ভালো মানের বিশ্ববিদ্যালয় নেই উল্লেখ করে মহিউদ্দিন জামিল বলেন, নরসিংদীতে পঞ্চাশের বেশী কলেজ থাকলেও নেই ভালো মানের কোনো বিশ্ববিদ্যালয়। নির্বাচিত হলে নরসিংদীতে ভালো মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেন খেলাফত মজলিসের এই প্রার্থী।

জুলাই বিপ্লব পরবর্তীতে নরসিংদীর ব্যবসায়ীদের থেকে চাঁদা নেয়া হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, আমরা নির্বাচিত হলে নরসিংদীতে কোন শিল্প প্রতিষ্ঠানে এক টাকার চাঁদাবাজি হবে না, সেই ওয়াদা আমরা দিচ্ছি। নরসিংদীর একসময়ের জনপ্রিয় সুতা শিল্প এবং তাঁত শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার বিষয়েও কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নরসিংদীর বিপুল সংখ্যক প্রবাসীরা যাতে দালালদের দৌরাত্ম্য থেকে মুক্তি পায় এই সমস্যার সমাধানে উচ্চতর প্রশিক্ষণের পাশাপাশি বৈধভাবে বিদেশ যেতে প্রবাসীদের সার্বিক সহযোগিতার ঘোষণা তুলে ধরা হয় সংবাদ সম্মেলন থেকে।

তরুণদের উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখা সহ বিভিন্ন সক্রিয় কর্মকাণ্ডের বিষয়েও নিজের ভাবনা তুলে ধরেন খেলাফত মজলিস মনোনীত এই প্রার্থী এবং ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মহিউদ্দিন জামিল।

এ সম্মেলনে উপস্থিত ছিলেন নরসিংদী ২ আসনের খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী নুরুল আফছার আল আজাদ শাহীন, বিশিষ্ট লেখক মঈন মুরসালিন, এডভোকেট ত্ওহীদুল ইসলাম তুহিন,,ইন্জিনিয়ার ইসমাইল মোল্লা, অধ্যাপক ইসমাইল জবিউল্লাহ, মাওলানা শামসুদ্দিন, মাওলানা শরীফুল ইসলাম, নুরুল আফছার শাহীন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা এনামুল, কামাল হোসেন, মাওলানা জহির, মাওলানা কাউসার, মাওলানা এনায়েত উল্লাহ প্রমুখ।

আরও পড়ুনঃ  টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ