Dhaka ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নরসিংদীর শিবপুরে নিহত তিন পরিবার ও আহতকে আর্থিক সহায়তা প্রদান

  • Reporter Name
  • সময়: ১০:২৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৫ Time View

মোঃ কামাল হোসেন প্রধান,
জেলা প্রতিনিধি, নরসিংদী

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের বাসিন্দা তিন গরু ব্যবসায়ীর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন সরকার ও প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন।

নিহতরা হলেন— ১. মৃত বিল্লাল হোসেন, ২. মৃত খোরশেদ মিয়া ও ৩. মৃত মঞ্জুর মিয়া।

তারা নিহতদের বাড়িতে গিয়ে প্রত্যেক পরিবারের হাতে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এছাড়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ শিবপুর উপজেলার কুমরাদী গ্রামের সাত্তার মিয়ার ছেলে রায়হানের চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং তার দ্রুত সুস্থতা কামনা করা হয়।

অসুস্থ রায়হানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, সামাজিক ও মানবিক ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন আলোর দিশারী সামাজিক সংগঠনের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক কারিম আহসানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  ডিমলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

নরসিংদীর শিবপুরে নিহত তিন পরিবার ও আহতকে আর্থিক সহায়তা প্রদান

সময়: ১০:২৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬