Dhaka ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নরসিংদীতে মু’ক্তিপ’ণ আদায় চ’ক্রের ৩ সদস্য গ্রেপ্তার” নির্বাচনের মাধ্যমে মানুষ যে পরিবর্তন চেয়েছিল, তা পাওয়া যায়নি: মিয়া গোলাম পরওয়ার সেপ্টেম্বরেই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দুয়ার, নেওয়া হবে ২ লাখ শ্রমিক এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে তথ্য সংশোধনের সুযোগ, নতুন আবেদনের সময় ১২-১৩ সেপ্টেম্বর ফ্যামিলি কার্ডের পাইলটে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: আমির খসরু জামায়াতের কর্মসূচিতে আওয়ামী লীগের অংশগ্রহণের আশঙ্কা, দাবি রাশেদ খাঁনের নেপালে বন্যায় ভয়াবহ বিপর্যয়, মৃত ৭৩৪; নিখোঁজ প্রায় আড়াই হাজার ৬১ দিনের গুমের স্মৃতি, বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেললেন স্বরাষ্ট্রমন্ত্রী গুমের বিচার নিশ্চিত করতে বিশ্বসম্প্রদায়ের পাশে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর গুমের স্বজনদের অপেক্ষার অবসান চান শফিকুর রহমান, দাবি নিরপেক্ষ তদন্তের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নিউইয়র্কের সাপ্তাহিক “ঠিকানা”র বিনোদন বিভাগের প্রধান হলেন চিত্রনায়ক জায়েদ খান

  • Reporter Name
  • সময়: ১০:২৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৪৬৪ Time View

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ:

জুলাই ২০২৪, মাস থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বাংলাদেশ চলচ্চিত্রের বহুল আলোচিত অভিনেতা জায়েদ খান । নিউইয়র্কভিত্তিক জনপ্রিয় বাংলা সংবাদমাধ্যম সাপ্তাহিক‘ঠিকানা’য় ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের একটি শো করে আসছিলেন তিনি। এবার ‘হেড অব এন্টারটেইনমেন্ট’ বা বিনোদন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

তার উপস্থাপনায় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর প্রথম সিজনটি ব্যাপক জনপ্রিয়তা পায়। মোট ১২টি অ্যাপিসোড প্রচারিত হয়েছে এই সিজনে, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সব তারকা। জায়েদ খানের সাবলীল উপস্থাপনা ও তারকাদের সঙ্গে আড্ডার ভিডিওগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে ঝড় তোলে। রিপোর্ট অনুযায়ী, প্রথম সিজনেই শোটি ৫ কোটিরও বেশি ভিউ অর্জন করেছে।

জায়েদ খান বলেন, ‘আমরা কত ভিউ পেয়েছি, সেটা চিন্তার বিষয় নয়, তবে এত ভালোবাসা পেয়েছি—এটাই অনেক। আপনারা আমাদের বিশ্বাস করেছেন, ভালোবেসেছেন—এটাই আমাদের জন্য বড় অনুপ্রেরণা।’

নতুন দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা সফল উপস্থাপনার পর এবার নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত হলেন এই অভিনেতা। ‘হেড অব এন্টারটেইনমেন্ট’ হিসেবে যুক্ত হওয়া প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘ঠিকানা নিউজে আরও অনেক ধামাকা থাকছে।আর সে কারণেই ঠিকানা নিউজের হেড অব এন্টারটেইনমেন্ট হিসেবে যুক্ত হয়েছি।’

২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। এরপর আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন ও তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ার কারণে তিনি আর দেশে ফেরেননি। মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন এবং সেখানেই ক্যারিয়ারের নতুন এই অধ্যায় শুরু করেছেন

আরও পড়ুনঃ   অসুস্থতায় চেহারা বদল, কী হয়েছে ‘দুষ্টু কোকিল’ মিমির?
Tag :
জনপ্রিয় নিউজ

নরসিংদীতে মু’ক্তিপ’ণ আদায় চ’ক্রের ৩ সদস্য গ্রেপ্তার”

নিউইয়র্কের সাপ্তাহিক “ঠিকানা”র বিনোদন বিভাগের প্রধান হলেন চিত্রনায়ক জায়েদ খান

সময়: ১০:২৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ:

জুলাই ২০২৪, মাস থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বাংলাদেশ চলচ্চিত্রের বহুল আলোচিত অভিনেতা জায়েদ খান । নিউইয়র্কভিত্তিক জনপ্রিয় বাংলা সংবাদমাধ্যম সাপ্তাহিক‘ঠিকানা’য় ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের একটি শো করে আসছিলেন তিনি। এবার ‘হেড অব এন্টারটেইনমেন্ট’ বা বিনোদন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

তার উপস্থাপনায় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর প্রথম সিজনটি ব্যাপক জনপ্রিয়তা পায়। মোট ১২টি অ্যাপিসোড প্রচারিত হয়েছে এই সিজনে, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সব তারকা। জায়েদ খানের সাবলীল উপস্থাপনা ও তারকাদের সঙ্গে আড্ডার ভিডিওগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে ঝড় তোলে। রিপোর্ট অনুযায়ী, প্রথম সিজনেই শোটি ৫ কোটিরও বেশি ভিউ অর্জন করেছে।

জায়েদ খান বলেন, ‘আমরা কত ভিউ পেয়েছি, সেটা চিন্তার বিষয় নয়, তবে এত ভালোবাসা পেয়েছি—এটাই অনেক। আপনারা আমাদের বিশ্বাস করেছেন, ভালোবেসেছেন—এটাই আমাদের জন্য বড় অনুপ্রেরণা।’

নতুন দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা সফল উপস্থাপনার পর এবার নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত হলেন এই অভিনেতা। ‘হেড অব এন্টারটেইনমেন্ট’ হিসেবে যুক্ত হওয়া প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘ঠিকানা নিউজে আরও অনেক ধামাকা থাকছে।আর সে কারণেই ঠিকানা নিউজের হেড অব এন্টারটেইনমেন্ট হিসেবে যুক্ত হয়েছি।’

২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। এরপর আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন ও তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ার কারণে তিনি আর দেশে ফেরেননি। মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন এবং সেখানেই ক্যারিয়ারের নতুন এই অধ্যায় শুরু করেছেন

আরও পড়ুনঃ  নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে ডলি পার্টনের স্মরণে গোলাপি আলোকসজ্জা