Dhaka ১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন রামপালে স্বস্তির বৃষ্টি, থেকে থেকে অব্যাহত থাকতে পারে কয়েকদিন নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইতমিনান পরিচালক কর্মশালা সফলভাবে সম্পন্ন বগুড়ায় ডিবির সাঁড়াশি অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার-মোটরসাইকেল পুলিশ বাবা করলেন অপহরণের মামলা, লাইভে এসে মিথ্যা দাবি মেয়ের!! নরসিংদীর শিবপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পটুয়াখালীতে ৩০ বছর পর যে আসন পুনরুদ্ধার করল বিএনপি

  • Reporter Name
  • সময়: ০৮:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৩ Time View

‎সাব্বির কাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা:

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ তিন দশক পর ১১৪ পটুয়াখালী -৪ (কলাপাড়া – রাঙ্গাবালী) আসনটি পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশারফ হোসেন। তার এই বিজয়ের মাধ্যমে আসনটি আবারও বিএনপি পুনরুদ্ধার করেছে।

‎স্বাধীনতার পর থেকে এ আসনে বিএনপি মাত্র দুইবার জয় পেয়েছিল। ১৯৭৯ সালে ও ১৯৯৬ সালের নির্বাচনে দলটির প্রার্থীরা বিজয়ী হলেও এরপর দীর্ঘ সময় ধরে আসনটি তাদের হাতছাড়া ছিল। এবারের নির্বাচনে সেই ধারায় পরিবর্তন এসেছে।

‎সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে এবিএম মোশাররফ হোসেন পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৩৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৭০ হাজার ৭৬ ভোট। অর্থাৎ ৫৩ হাজার ২৬৪ ভোটের বিশাল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মোশাররফ হোসেন।

‎নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট ১১১টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৭৮ হাজার ৭৩ জন ভোটারের বিপরীতে অধিকাংশ কেন্দ্রে ৬৫ থেকে ৬৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর পাশাপাশি জামায়াত সমর্থিত জোটের (খেলাফত মজলিস) দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদও প্রতিদ্বন্দ্বিতা করেন।

‎বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত হওয়ার পর আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন মহান আল্লাহর প্রতি শোকরিয়া জ্ঞাপন করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই জয় জনগণের জয়। এলাকার উন্নয়ন ও জনস্বার্থে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণে আমি সচেষ্ট থাকব।”

আরও পড়ুনঃ  জাতীয় ফল কাঁঠালের সমারোহে মুখর উঠোন, শিশুদের উচ্ছ্বাস
Tag :
জনপ্রিয় নিউজ

চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন

পটুয়াখালীতে ৩০ বছর পর যে আসন পুনরুদ্ধার করল বিএনপি

সময়: ০৮:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

‎সাব্বির কাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা:

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ তিন দশক পর ১১৪ পটুয়াখালী -৪ (কলাপাড়া – রাঙ্গাবালী) আসনটি পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশারফ হোসেন। তার এই বিজয়ের মাধ্যমে আসনটি আবারও বিএনপি পুনরুদ্ধার করেছে।

‎স্বাধীনতার পর থেকে এ আসনে বিএনপি মাত্র দুইবার জয় পেয়েছিল। ১৯৭৯ সালে ও ১৯৯৬ সালের নির্বাচনে দলটির প্রার্থীরা বিজয়ী হলেও এরপর দীর্ঘ সময় ধরে আসনটি তাদের হাতছাড়া ছিল। এবারের নির্বাচনে সেই ধারায় পরিবর্তন এসেছে।

‎সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে এবিএম মোশাররফ হোসেন পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৩৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৭০ হাজার ৭৬ ভোট। অর্থাৎ ৫৩ হাজার ২৬৪ ভোটের বিশাল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মোশাররফ হোসেন।

‎নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট ১১১টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৭৮ হাজার ৭৩ জন ভোটারের বিপরীতে অধিকাংশ কেন্দ্রে ৬৫ থেকে ৬৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর পাশাপাশি জামায়াত সমর্থিত জোটের (খেলাফত মজলিস) দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদও প্রতিদ্বন্দ্বিতা করেন।

‎বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত হওয়ার পর আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন মহান আল্লাহর প্রতি শোকরিয়া জ্ঞাপন করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই জয় জনগণের জয়। এলাকার উন্নয়ন ও জনস্বার্থে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণে আমি সচেষ্ট থাকব।”

আরও পড়ুনঃ  নরসিংদীর শিবপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ