Dhaka ১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রধানমন্ত্রী রাজশাহী আগমনে আর, এম, পি ছিল সদা দায়িত্বশীল সারদীয় দুর্গোৎসব: ঠাকুরগাঁওয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ঝিনাইদহে ৩১৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাব ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে বানিয়াচংয়ে ইউপি সদস্য দোলেনা বেগমের সহযোগী হিসেবে আলোচনায় রাজু, নানা অভিযোগ ঘিরে চাঞ্চল্য প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন ভাঙ্গা থানায় নারী উদ্যোক্তার লিখিত অভিযোগ: দোকানে তালা ও চাবি আটকে রাখার নেপথ্যে ইউনিয়ন বিএনপি সভাপতি লিন্টু আকন্দ! কৃষক কার্ডে জানা যাবে বৃষ্টির পূর্বাভাস, ঘোষণা প্রধানমন্ত্রীর সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চান:প্রধানমন্ত্রী ধর্ম যার যার, নাগরিক অধিকার সবার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রধানমন্ত্রী রাজশাহী আগমনে আর, এম, পি ছিল সদা দায়িত্বশীল

  • Reporter Name
  • সময়: ১০:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৬ Time View

 

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি


আজ ২০ অক্টোবর ২০২৬ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এক দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে রাজশাহীতে আগমন করেন। এ সময় শাহমখদুম বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

সফরের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহী মহানগরীর মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করেন। পরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচির অংশ হিসেবে তিনি রাজশাহী মহানগরীর ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করেন।

জনসভায় অংশগ্রহণ ও পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাজশাহী ত্যাগের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী পুনরায় শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান। এ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মাননীয় প্রধানমন্ত্রীর বিদায়লগ্নে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

মাননীয় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আরএমপির পুলিশ কমিশনার সফরসংশ্লিষ্ট সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেন। প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তাব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও জনসমাগম ব্যবস্থাপনায় গৃহীত পদক্ষেপগুলো তিনি পর্যবেক্ষণ করেন।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এ সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুনঃ  রংপুর ও রাজশাহী সফর শেষে চট্টগ্রামের পথে প্রধানমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

প্রধানমন্ত্রী রাজশাহী আগমনে আর, এম, পি ছিল সদা দায়িত্বশীল

প্রধানমন্ত্রী রাজশাহী আগমনে আর, এম, পি ছিল সদা দায়িত্বশীল

সময়: ১০:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

 

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি


আজ ২০ অক্টোবর ২০২৬ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এক দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে রাজশাহীতে আগমন করেন। এ সময় শাহমখদুম বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

সফরের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহী মহানগরীর মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করেন। পরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচির অংশ হিসেবে তিনি রাজশাহী মহানগরীর ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করেন।

জনসভায় অংশগ্রহণ ও পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাজশাহী ত্যাগের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী পুনরায় শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান। এ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মাননীয় প্রধানমন্ত্রীর বিদায়লগ্নে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

মাননীয় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আরএমপির পুলিশ কমিশনার সফরসংশ্লিষ্ট সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেন। প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তাব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও জনসমাগম ব্যবস্থাপনায় গৃহীত পদক্ষেপগুলো তিনি পর্যবেক্ষণ করেন।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এ সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুনঃ  সারদীয় দুর্গোৎসব: ঠাকুরগাঁওয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা