হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত হঠাৎ করে বাগেরহাটের বাংলাদেশ-ভারত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্প পরিদর্শন করেছেন।
রোববার (১৭ মে) সকাল ১১টায় তিনি তাপবিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শনে যান। এ সময় তাকে অভ্যর্থনা জানান প্রকল্পটির ব্যবস্থাপনা পরিচালক রামানাথ পূজারী।
পরে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মো. জাকির হোসেন, বিপিডিবি (উৎপাদন) সদস্য মো. জহিরুল ইসলাম, এপিএসসিএলের পরিচালক মোহাম্মদ সোলায়মান, বিদ্যুৎ বিভাগের উপ-সচিব অভিষেক কুমারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
এ ছাড়া উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, রামপাল থানার ওসি মো. রাজিব আল রশিদ এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী প্ল্যান্টের নিয়ন্ত্রণ কেন্দ্র, কয়লা শেড, কয়লা মজুদ এলাকা, জেটি এবং কয়লা আমদানি ও খালাস কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন।
Reporter Name 






















