Dhaka ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিষ্কার করল ড্যাফোডিল পলিটেকনিক গোবর আর কেঁচোতেই ভাগ্য বদল: পাঁচবিবিতে লাভজনক ভার্মি কম্পোস্ট কারখানা অর্থনীতিতে চাপ, তবু ব্যাংকে বাড়ছে কোটির হিসাব ময়মনসিংহ মেডিকেলে আগুন, ধোঁয়ার আতঙ্কে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান, নতুন সম্ভাবনায় সৌদি হরমুজে জাহাজ চলাচল আরও কমল, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম নতুন সরকারের প্রথম সচিব সভা আজ বিতর্কের পর্দা সরিয়ে ‘আমরা ভাইরাল’, কবে থেকে দেখা যাবে আলোচিত নাটক? রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল, নগরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিশ্বজিতের বক্তব্যের পক্ষে তিথি, সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে অভিনেত্রী

  • Reporter Name
  • সময়: ১০:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ Time View

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার বিষয়ে কথা বলে বিতর্কে জড়ানো ভারতীয় অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জির পাশে দাঁড়িয়েছেন ‘মা’ ধারাবাহিকখ্যাত অভিনেত্রী তিথি বসু। বিশ্বজিতের বক্তব্য সমর্থন করে মন্তব্য করার পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন তিনিও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের আতিথেয়তা ও খাবারের প্রশংসা করেন বিশ্বজিৎ। বিশেষ করে গরুর মাংস ও ইলিশের বিভিন্ন পদের প্রতি নিজের মুগ্ধতার কথা জানান তিনি। পরে সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা ধরনের সমালোচনা শুরু হয়।

বিশ্বজিতের পাশে তিথি

বিশ্বজিতের এমন পরিস্থিতিতে তার পক্ষে কথা বলেন তিথি বসু। তার ভাষ্য, বিশ্বজিৎ একজন জ্যেষ্ঠ অভিনেতা এবং মানুষ হিসেবেও অসাধারণ। নিজের সততা থেকেই তিনি সত্য কথা বলেছেন।

বাংলাদেশে গিয়ে কে কী খাবেন, সেটি প্রত্যেকের ব্যক্তিগত বিষয় বলেও মন্তব্য করেন তিথি।

‘অনেকেই গরুর মাংস খান’

তিথি দাবি করেন, চলচ্চিত্র ও ধারাবাহিক জগতের অনেকেই আড়ালে কিংবা প্রকাশ্যে গরুর মাংস খান। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, তাদের ধারাবাহিকেও এমন অনেক ব্রাহ্মণ শিল্পী ও অভিনেতা ছিলেন, যারা সেটে বসে গরুর মাংস নিয়ে আলোচনা করতেন।

কলকাতার পরিচিত অনেক জায়গায় গরুর মাংস বিক্রি হলে সেখানেও অধিকাংশ হিন্দু মানুষ যেতেন বলে দাবি করেন তিনি।

এমনকি ২০১০ সাল পর্যন্ত অনেক জনপ্রিয় গায়ক ও বিভিন্ন চ্যানেলের কর্মকর্তাকেও গরুর মাংস খেতে যেতে দেখেছেন বলে জানান তিথি।

‘খাদ্যাভ্যাস ব্যক্তিগত বিষয়’

তিথির ভাষ্য, অনেক মানুষ গরুর মাংস খান এবং এটাই বাস্তবতা। মুসলিমদের তুলনায় হিন্দুরাই বেশি গরুর মাংস খান বলেও দাবি করেন তিনি। যারা প্রকাশ্যে এ কথা বলেন না, তাদের অনেকেই হয়তো আড়ালে খান বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

তার মতে, কার ধর্ম কী কিংবা কে কী খাবেন, সেটি একান্ত ব্যক্তিগত বিষয়। নিজের খাদ্যাভ্যাস অন্যের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয় বলেও মন্তব্য করেন তিথি।

আরও পড়ুনঃ  হৃদরোগের সঙ্গে লড়াই থামল ২২ বছরেই, চলে গেলেন মিস অস্ট্রিয়া লুসিয়া সিসিক

সামাজিক মাধ্যমে সমালোচনা

বিশ্বজিতের পক্ষে কথা বলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিথিকেও সমালোচনার মুখে পড়তে হয়েছে।

কেউ তাকে উদ্দেশ করে প্রশ্ন তুলেছেন, তিনি নিজে গরুর মাংস খান কি না। এমন মন্তব্যের পাশাপাশি কেউ কেউ তার প্রতি ভালোবাসা কমে যাওয়ার কথাও জানিয়েছেন।

আবার একজন মন্তব্য করেছেন, এমন বিষয়ে অপরিণত বয়সে তিথির কথা না বলাই উচিত ছিল।

Tag :
জনপ্রিয় নিউজ

দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিষ্কার করল ড্যাফোডিল পলিটেকনিক

বিশ্বজিতের বক্তব্যের পক্ষে তিথি, সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে অভিনেত্রী

সময়: ১০:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬