Dhaka ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বীরগঞ্জে কবিরাজহাট ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ১১:২৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৬ Time View

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট রহিম বখ্শ হাইস্কুল মাঠে ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আটটি দল নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ভোগনগর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে এবং ভাবকি সোনার বাংলা যুব উন্নয়ন ক্লাবের পরিচালনায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, ইটভাটা মালিক সমিতির সভাপতি, চেম্বার অব কমার্সের পরিচালক, সাবেক ভিপি এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল।

এ ছাড়া উপস্থিত ছিলেন ভোগনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম জাকারিয়া (জাকির), ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর সিদ্দিক, ভোগনগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন বাবু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী (আকাশ) এবং ইউপি সদস্য সাব্বির হোসেন রয়েল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোগনগর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আরজু রহমান হিরু।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তারা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন তারিখে আটটি দলের মধ্যে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী খেলায় ঠাকুরগাঁও সদর ও রংপুরের হারাগাছ দল অংশ নেয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ে ম্যাচের ফল নিষ্পত্তি না হওয়ায় টাইব্রেকারে গড়ায় খেলা। পরে টাইব্রেকারে ৫-৪ গোলে হারাগাছ বিজয়ী হয়। জমজমাট এ খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আরও পড়ুনঃ  কালীগঞ্জের মথুরেসপুরের পল্লীতে সন্ধায় বসত বাড়িতে ঢুকে ডাকাতি
Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

বীরগঞ্জে কবিরাজহাট ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সময়: ১১:২৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট রহিম বখ্শ হাইস্কুল মাঠে ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আটটি দল নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ভোগনগর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে এবং ভাবকি সোনার বাংলা যুব উন্নয়ন ক্লাবের পরিচালনায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, ইটভাটা মালিক সমিতির সভাপতি, চেম্বার অব কমার্সের পরিচালক, সাবেক ভিপি এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল।

এ ছাড়া উপস্থিত ছিলেন ভোগনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম জাকারিয়া (জাকির), ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর সিদ্দিক, ভোগনগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন বাবু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী (আকাশ) এবং ইউপি সদস্য সাব্বির হোসেন রয়েল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোগনগর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আরজু রহমান হিরু।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তারা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন তারিখে আটটি দলের মধ্যে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী খেলায় ঠাকুরগাঁও সদর ও রংপুরের হারাগাছ দল অংশ নেয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ে ম্যাচের ফল নিষ্পত্তি না হওয়ায় টাইব্রেকারে গড়ায় খেলা। পরে টাইব্রেকারে ৫-৪ গোলে হারাগাছ বিজয়ী হয়। জমজমাট এ খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আরও পড়ুনঃ  শ্রম আদালতে মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতা নিরসনের দাবিতে ২৩ নভেম্বর স্মারকলিপি দেবে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক