Dhaka ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের চতুর্থ দফা সম্পন্ন গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, শ্রী সুমন সরদার আটক চার বন্ধুর উদ্যোগে বদলে যেতে পারে যশোরের সবুজ বৈচিত্র্য, ‘BD Tree Man’ গড়ে তুলছে সবুজের স্বপ্ন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ প্রবীণ সাংবাদিক মাওলানা মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী মা মোহছেনা খাতুনের ইন্তেকাল হিজরী নববর্ষ উদযাপন উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিমলায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হলো প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশ সফল করতে কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে হিট প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে জাতীয় ফল মেলার উদ্বোধন; দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ

  • Reporter Name
  • সময়: ১০:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৫ Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

সারা দেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায় জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করা এবং কৃষকদের আধুনিক ফল চাষে উৎসাহিত করার লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী এ ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. তানভীর হোসেন বলেন, বাংলাদেশ এখন ফল উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দেশীয় ফল শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। তাই খাদ্যাভ্যাসে দেশীয় ফলের ব্যবহার বাড়াতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক খাতে পরিণত করতে কাজ করছে। ফল চাষের মাধ্যমে কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। এ ধরনের মেলা কৃষকদের আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের ফল চাষ সম্পর্কে জানার সুযোগ তৈরি করে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। এছাড়া বক্তব্য দেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলেক হোসেন এবং উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বিল্লাল হোসেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, আনারস, ড্রাগন ফল, মাল্টা, লেবুসহ নানা প্রজাতির দেশীয় ও বিদেশি ফল প্রদর্শন করা হয়। রঙ-বেরঙের ফলের সমাহারে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

এ সময় কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পের খাল খনন ও ভরাট কাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের চতুর্থ দফা সম্পন্ন

বুড়িচংয়ে জাতীয় ফল মেলার উদ্বোধন; দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ

সময়: ১০:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

সারা দেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায় জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করা এবং কৃষকদের আধুনিক ফল চাষে উৎসাহিত করার লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী এ ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. তানভীর হোসেন বলেন, বাংলাদেশ এখন ফল উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দেশীয় ফল শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। তাই খাদ্যাভ্যাসে দেশীয় ফলের ব্যবহার বাড়াতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক খাতে পরিণত করতে কাজ করছে। ফল চাষের মাধ্যমে কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। এ ধরনের মেলা কৃষকদের আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের ফল চাষ সম্পর্কে জানার সুযোগ তৈরি করে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। এছাড়া বক্তব্য দেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলেক হোসেন এবং উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বিল্লাল হোসেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, আনারস, ড্রাগন ফল, মাল্টা, লেবুসহ নানা প্রজাতির দেশীয় ও বিদেশি ফল প্রদর্শন করা হয়। রঙ-বেরঙের ফলের সমাহারে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

এ সময় কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জ আইন কলেজের আধুনিক ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা