Dhaka ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাজশাহীতে ১ হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচি সুনামগঞ্জের গৌরারংয়ে যুবকের আত্মহত্যা সান্তাহারে স্কুল শিক্ষকের কোচিংয়ে না পড়লে ফেল করানোর হুমকির অভিযোগ কর্মজীবনে চাকরি নয়, আত্মউন্নয়নই হোক লক্ষ্য নরসিংদীতে মু’ক্তিপ’ণ আদায় চ’ক্রের ৩ সদস্য গ্রেপ্তার” নির্বাচনের মাধ্যমে মানুষ যে পরিবর্তন চেয়েছিল, তা পাওয়া যায়নি: মিয়া গোলাম পরওয়ার সেপ্টেম্বরেই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দুয়ার, নেওয়া হবে ২ লাখ শ্রমিক এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে তথ্য সংশোধনের সুযোগ, নতুন আবেদনের সময় ১২-১৩ সেপ্টেম্বর ফ্যামিলি কার্ডের পাইলটে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: আমির খসরু জামায়াতের কর্মসূচিতে আওয়ামী লীগের অংশগ্রহণের আশঙ্কা, দাবি রাশেদ খাঁনের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা

  • Reporter Name
  • সময়: ০২:২২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৭০ Time View

বাদশা সেকেন্দার ভুট্টো
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

ডিমলা উপজেলার কুটিরডাঙ্গাসহ আশপাশের পাঁচটি মৌজার জনগণের দীর্ঘদিনের ভোগান্তি ও বুড়িতিস্তা নদীতে প্রস্তাবিত রিজার্ভার প্রকল্প নিয়ে
গত ১২ জুন (শুক্রবার) রাত ৮ঃ৩০ মিনিটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, বুড়িতিস্তা নদীতে বিগত সরকারের সময়ে গোপনে একনেকে অনুমোদিত রিজার্ভার প্রকল্পের কারণে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তিনি এলাকাবাসীর স্বার্থ রক্ষা এবং দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
এ সময় তিনি বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা উচিত নয়। এলাকার মানুষের জীবন-জীবিকা, কৃষিজমি ও বসতভিটার ক্ষতির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় স্থানীয় বাসিন্দারা বুড়িতিস্তা নদীসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও রিজার্ভার প্রকল্প নিয়ে তাদের উদ্বেগের কথা তুলে ধরেন। বক্তারা জনগণের স্বার্থ সংরক্ষণ ও গ্রহণযোগ্য সমাধানের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :
জনপ্রিয় নিউজ

রাজশাহীতে ১ হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচি

বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা

সময়: ০২:২২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬