Dhaka ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমাকে পালটা জবাব অভিজিতের ৪ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের উল্লেখযোগ্য ঘটনা ইংল্যান্ডের অ্যাডাম আব্বাস যোগ দিচ্ছেন অনূর্ধ্ব-২০ দলে রুশ সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ৬ হাজার, আহত ৬১ হাজার মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে বৃষ্টির প্রভাবে ঢাকার বাতাসে স্বস্তি, দূষণে শীর্ষে সৌদি আরবের রিয়াদ সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ, আলোচনায় থাকবে কর্মপরিকল্পনা ও জুলাই সনদ মোজতবা খামেনির অবস্থান খুঁজে পেতে ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোয়েন্দারা সুদিন ফেরাতে ৫ বছরে পাট রপ্তানি দ্বিগুণের পরিকল্পনা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ৬ হাজার, আহত ৬১ হাজার

  • Reporter Name
  • সময়: ০৯:৪৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৮ Time View

ভেনেজুয়েলায় গত জুনে আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১২৫ জনে। দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি জর্জ রদ্রিগেজ সোমবার (৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভূমিকম্পে আহত হয়ে এখন পর্যন্ত ৬১ হাজার মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। টেলিগ্রাম বার্তায় প্রকাশ করা হালনাগাদ তথ্যে তিনি হতাহতের সংখ্যা জানান।

তবে হতাহতের নতুন এই পরিসংখ্যান প্রকাশের পর দেশটির দুর্যোগ মোকাবিলা কার্যক্রম নিয়ে সরকারের সমালোচনা আরও বেড়েছে। অনেক বাসিন্দার অভিযোগ, উদ্ধার অভিযানে সরকার ও সামরিক বাহিনীর তৎপরতা যথেষ্ট দ্রুত ও কার্যকর ছিল না। ফলে অনেক মানুষ সময়মতো প্রয়োজনীয় সহায়তা পাননি।

দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্য ও রাজধানী কারাকাস।

ভূমিকম্পে অসংখ্য ভবন ধসে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়ে পড়েন।

সরকার জানিয়েছে, এখন পর্যন্ত ধ্বংসস্তূপের মাত্র ১৬ দশমিক ৫ শতাংশ অপসারণ করা সম্ভব হয়েছে। তবে উদ্ধার ও পুনর্গঠন কার্যক্রমের ধীরগতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।

ক্ষয়ক্ষতি ২ হাজার কোটি ডলার

বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে ভেনেজুয়েলার অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলার।

দুর্যোগের পর বিভিন্ন দেশ সহায়তার প্রতিশ্রুতি দিলেও সেই অর্থ কবে এবং কীভাবে পাওয়া যাবে, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে, দেশটির রাজনৈতিক অস্থিরতা ও চলমান অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্গঠন কার্যক্রমকে আরও জটিল করে তুলেছে। মানবাধিকারকর্মী ও আন্তর্জাতিক মহল ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা নিশ্চিত করতে নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান জানিয়েছে।

আরও পড়ুনঃ  ধৌবাউড়ায় জমি দখল নিয়ে বিরোধ, আঃ খালেক পরিবারের বিরুদ্ধে অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমাকে পালটা জবাব অভিজিতের

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ৬ হাজার, আহত ৬১ হাজার

সময়: ০৯:৪৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

ভেনেজুয়েলায় গত জুনে আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১২৫ জনে। দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি জর্জ রদ্রিগেজ সোমবার (৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভূমিকম্পে আহত হয়ে এখন পর্যন্ত ৬১ হাজার মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। টেলিগ্রাম বার্তায় প্রকাশ করা হালনাগাদ তথ্যে তিনি হতাহতের সংখ্যা জানান।

তবে হতাহতের নতুন এই পরিসংখ্যান প্রকাশের পর দেশটির দুর্যোগ মোকাবিলা কার্যক্রম নিয়ে সরকারের সমালোচনা আরও বেড়েছে। অনেক বাসিন্দার অভিযোগ, উদ্ধার অভিযানে সরকার ও সামরিক বাহিনীর তৎপরতা যথেষ্ট দ্রুত ও কার্যকর ছিল না। ফলে অনেক মানুষ সময়মতো প্রয়োজনীয় সহায়তা পাননি।

দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্য ও রাজধানী কারাকাস।

ভূমিকম্পে অসংখ্য ভবন ধসে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়ে পড়েন।

সরকার জানিয়েছে, এখন পর্যন্ত ধ্বংসস্তূপের মাত্র ১৬ দশমিক ৫ শতাংশ অপসারণ করা সম্ভব হয়েছে। তবে উদ্ধার ও পুনর্গঠন কার্যক্রমের ধীরগতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।

ক্ষয়ক্ষতি ২ হাজার কোটি ডলার

বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে ভেনেজুয়েলার অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলার।

দুর্যোগের পর বিভিন্ন দেশ সহায়তার প্রতিশ্রুতি দিলেও সেই অর্থ কবে এবং কীভাবে পাওয়া যাবে, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে, দেশটির রাজনৈতিক অস্থিরতা ও চলমান অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্গঠন কার্যক্রমকে আরও জটিল করে তুলেছে। মানবাধিকারকর্মী ও আন্তর্জাতিক মহল ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা নিশ্চিত করতে নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান জানিয়েছে।

আরও পড়ুনঃ  নোয়াখালীতে স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্ত প্রাইেভেট শিক্ষিকার বাবার ফাঁসির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ