সাংবাদিক মোছাঃ নাছিমা খাতুন সুলতানা, ময়মনসিংহ বিভাগ
নেত্রকোনা জেলার ময়মনসিংহ বিভাগীয় আঞ্চলিক শ্যামগঞ্জ শাখার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট ২০২৬ ইং, রোজ শনিবার, দুপুর আনুমানিক ২টার দিকে বিভাগীয় আঞ্চলিক শ্যামগঞ্জ শাখার অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় আঞ্চলিক শাখার সাংবাদিক ও আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম মিথুন আজমী। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আলী সুবাহান।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগীয় শাখার সভাপতি মোঃ শামীম তাং, গৌরীপুর রিপোর্টার ক্লাবের সভাপতি ও লেখক রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়া, সাবেক পিআইডি সাংবাদিক মোশাররফ হোসেন জসিম পাঠান, সাংবাদিক আরজু কোরাশী, ফাইজুর রহমান, সারোয়ার হোসেন, নুরল হক, প্রিয়া খান, মোছাঃ নাছিমা খাতুন সুলতানা, মারুফ হাসান, আনোয়ার হোসেন জুয়েল, মনির, হাবিবুর রহমানসহ আরও অনেক সাংবাদিক ও গণমাধ্যমকর্মী।
সভায় সাংবাদিকদের পেশাগত বিভিন্ন বিষয়, সংগঠনের কার্যক্রম এবং পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Reporter Name 





















