Dhaka ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হরিনাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান, ডিমলায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর তরুণদের ঐক্যবদ্ধ উদ্যোগে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী গুলশানে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার ছয় মাসে সরকারি খাদ্য মজুত বেড়েছে প্রায় দেড় লাখ টন সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশের যৌথ অভিযানে অনলাইন প্রতারণার বিভিন্ন ডিভাইসসহ ৬৩(তেষট্টি) জন বিদেশি নাগরিক গ্রেফতার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মসলিন কটন মিল শ্রমিকদের পাওনা পরিশোধ নিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী শরিফুল আলমের সঙ্গে সাক্ষাৎ

  • Reporter Name
  • সময়: ১২:১৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ Time View

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শরিফুল আলমের সঙ্গে ঐতিহ্যবাহী মসলিন কটন মিলের শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া ও অন্যান্য পাওনা পরিশোধের বিষয়ে সাক্ষাৎ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

গণফোরাম ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, সম্প্রতি কালীগঞ্জের ঐতিহ্যবাহী মসলিন কটন মিলের শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া ও অন্যান্য পাওনা পরিশোধের বিষয়ে বস্ত্র ও পাটমন্ত্রী মো. শরিফুল আলমের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধের উদ্যোগ গ্রহণ এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য মন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির নেতা মো. দেলোয়ার হোসেন, গণফোরাম ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, গণফোরাম ঢাকার খিলক্ষেত থানার সভাপতি মো. সোহেল মিয়া, গণফোরাম গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ও মসলিন কটন মিল শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি মো. রোমান সরকারসহ মসলিন কটন মিল শ্রমিক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

আলোচনায় নেতৃবৃন্দ বলেন, মসলিন কটন মিলের শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাদের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য পাওনা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধের মাধ্যমে তাদের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

মন্ত্রী শরিফুল আলম শ্রমিকদের পাওনা-সংক্রান্ত বিষয়টি গুরুত্বের সঙ্গে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন বলে সংশ্লিষ্টরা জানান।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে গ্যাস সংকটে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত, বিপাকে কারখানার মালিক
Tag :
জনপ্রিয় নিউজ

হরিনাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

মসলিন কটন মিল শ্রমিকদের পাওনা পরিশোধ নিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী শরিফুল আলমের সঙ্গে সাক্ষাৎ

সময়: ১২:১৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শরিফুল আলমের সঙ্গে ঐতিহ্যবাহী মসলিন কটন মিলের শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া ও অন্যান্য পাওনা পরিশোধের বিষয়ে সাক্ষাৎ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

গণফোরাম ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, সম্প্রতি কালীগঞ্জের ঐতিহ্যবাহী মসলিন কটন মিলের শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া ও অন্যান্য পাওনা পরিশোধের বিষয়ে বস্ত্র ও পাটমন্ত্রী মো. শরিফুল আলমের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধের উদ্যোগ গ্রহণ এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য মন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির নেতা মো. দেলোয়ার হোসেন, গণফোরাম ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, গণফোরাম ঢাকার খিলক্ষেত থানার সভাপতি মো. সোহেল মিয়া, গণফোরাম গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ও মসলিন কটন মিল শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি মো. রোমান সরকারসহ মসলিন কটন মিল শ্রমিক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

আলোচনায় নেতৃবৃন্দ বলেন, মসলিন কটন মিলের শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাদের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য পাওনা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধের মাধ্যমে তাদের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

মন্ত্রী শরিফুল আলম শ্রমিকদের পাওনা-সংক্রান্ত বিষয়টি গুরুত্বের সঙ্গে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন বলে সংশ্লিষ্টরা জানান।

আরও পড়ুনঃ  বটতলা মোড়ে ট্রাফিক পুলিশের কড়া অভিযান, হেলমেটহীন চালকদের ৩ হাজার টাকা জরিমানা