Dhaka ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মহাধুমধামে হবে শারদীয় দুর্গাপূজা

  • Reporter Name
  • সময়: ০৭:১৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৫ Time View

২৭৫টি দুর্গামণ্ডপের পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু এমপি

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি :


এবার দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ২৭৫টি মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

এ উপলক্ষে এরই মধ্যে প্রতিমা নির্মাণে ব্যস্ত সময় পার করছেন কারিগর ও হিন্দু ধর্মাবলম্বী পূজারীরা। উৎসবকে ঘিরে বিভিন্ন মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি।

তথ্য অনুযায়ী, বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৬৩টি এবং কাহারোল উপজেলার ছয়টি ইউনিয়নে ১১২টিসহ মোট ২৭৫টি মণ্ডপে এবারের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

উৎসবকে সামনে রেখে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু এমপি মাঠ প্রশাসনকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দিনাজপুর-১ আসনের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বাবু মহেশ রায় এবং সাধারণ সম্পাদক মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গোপাল চন্দ্র দেবশর্মার সঙ্গে কথা হলে তারা জানান, এবার অনেক আগে থেকেই প্রতিটি মণ্ডপে প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে।

তারা আরও জানান, মহাধুমধাম ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রতিমা নির্মাণসহ প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

এ বিষয়ে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু এমপি এবং বীরগঞ্জ-কাহারোল উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা হলে তারা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রয়েছে।

এদিকে ২৭৫টি মণ্ডপের পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক যোগাযোগ রেখে পূজা উদযাপনের প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন
Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

মহাধুমধামে হবে শারদীয় দুর্গাপূজা

সময়: ০৭:১৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

২৭৫টি দুর্গামণ্ডপের পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু এমপি

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি :


এবার দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ২৭৫টি মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

এ উপলক্ষে এরই মধ্যে প্রতিমা নির্মাণে ব্যস্ত সময় পার করছেন কারিগর ও হিন্দু ধর্মাবলম্বী পূজারীরা। উৎসবকে ঘিরে বিভিন্ন মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি।

তথ্য অনুযায়ী, বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৬৩টি এবং কাহারোল উপজেলার ছয়টি ইউনিয়নে ১১২টিসহ মোট ২৭৫টি মণ্ডপে এবারের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

উৎসবকে সামনে রেখে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু এমপি মাঠ প্রশাসনকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দিনাজপুর-১ আসনের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বাবু মহেশ রায় এবং সাধারণ সম্পাদক মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গোপাল চন্দ্র দেবশর্মার সঙ্গে কথা হলে তারা জানান, এবার অনেক আগে থেকেই প্রতিটি মণ্ডপে প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে।

তারা আরও জানান, মহাধুমধাম ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রতিমা নির্মাণসহ প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

এ বিষয়ে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু এমপি এবং বীরগঞ্জ-কাহারোল উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা হলে তারা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রয়েছে।

এদিকে ২৭৫টি মণ্ডপের পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক যোগাযোগ রেখে পূজা উদযাপনের প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’