Dhaka ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন ডুমুরিয়ায় কৃষি পুনর্বাসন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা মিতালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো. ফয়সাল খান মধ্যনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল বৃত্তি, বাইসাইকেল ও সেলাইমেশিন যশোরে সাংবাদিকের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন, ৬ ঘণ্টা হেফাজতে রাখার অভিযোগ তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা নওগাঁয় এক শিক্ষার্থী অপহরণ, ৩ সপ্তাহে মেলেনি সন্ধান, থানায় মামলা দায়ের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মিতালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো. ফয়সাল খান

মোঃ আব্দুল আউয়াল খান,
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ঐতিহ্যবাহী মিতালী উচ্চ বিদ্যালয়ের এডহক পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ মো. ফয়সাল খান।

গত ২২ জুন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের বিদ্যালয় পরিদর্শক কর্তৃক জারিকৃত এক পরিপত্রের মাধ্যমে এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। বোর্ডের অনুমোদিত চার সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান হাফেজ মো. ফয়সাল খান।

অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শিক্ষক প্রতিনিধি হিসেবে সাদ্দাম হোসেন, অভিভাবক সদস্য হিসেবে মো. আজহারুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান খান দায়িত্ব পালন করবেন।

শিক্ষা বোর্ডের পরিপত্র অনুযায়ী, এডহক কমিটি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ছয় মাস অথবা নিয়মিত ব্যবস্থাপনা কমিটি গঠিত হওয়ার পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করবে।

সভাপতি মনোনীত হওয়ায় হাফেজ মো. ফয়সাল খান বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনের সমন্বিত প্রচেষ্টায় মিতালী উচ্চ বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার জন্য তিনি আন্তরিকভাবে কাজ করবেন।

এদিকে, তাঁর সভাপতি মনোনয়নের খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

আরও পড়ুনঃ  অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন ৪০ বছরের অভিজ্ঞ শিক্ষক
Tag :
জনপ্রিয় নিউজ

সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন

মিতালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো. ফয়সাল খান

সময়: ১২:১৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

মোঃ আব্দুল আউয়াল খান,
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ঐতিহ্যবাহী মিতালী উচ্চ বিদ্যালয়ের এডহক পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ মো. ফয়সাল খান।

গত ২২ জুন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের বিদ্যালয় পরিদর্শক কর্তৃক জারিকৃত এক পরিপত্রের মাধ্যমে এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। বোর্ডের অনুমোদিত চার সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান হাফেজ মো. ফয়সাল খান।

অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শিক্ষক প্রতিনিধি হিসেবে সাদ্দাম হোসেন, অভিভাবক সদস্য হিসেবে মো. আজহারুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান খান দায়িত্ব পালন করবেন।

শিক্ষা বোর্ডের পরিপত্র অনুযায়ী, এডহক কমিটি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ছয় মাস অথবা নিয়মিত ব্যবস্থাপনা কমিটি গঠিত হওয়ার পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করবে।

সভাপতি মনোনীত হওয়ায় হাফেজ মো. ফয়সাল খান বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনের সমন্বিত প্রচেষ্টায় মিতালী উচ্চ বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার জন্য তিনি আন্তরিকভাবে কাজ করবেন।

এদিকে, তাঁর সভাপতি মনোনয়নের খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

আরও পড়ুনঃ  দায়িত্বে ফিরলেন আলোয়া খাতুন হীরা