শাব্বির আহমদ,
স্টাফ রিপোর্টার, খুলনা
আইনি জটিলতা ও নানা ধরনের বাধাবিঘ্ন কাটিয়ে দীর্ঘ ১২ বছর পর কঠোর নিরাপত্তার মধ্যে উৎসবমুখর পরিবেশে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।
নির্বাচনে সভাপতি পদে এনটিভির খুলনা অফিস প্রধান আলহাজ্ব আবু তৈয়ব, সাধারণ সম্পাদক পদে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের খুলনা প্রতিনিধি এ এইচ এম শামিমুজ্জামান এবং কোষাধ্যক্ষ পদে দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি রাজু আহমেদ নির্বাচিত হয়েছেন।
এছাড়া দৈনিক সময়ের খবরের বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা সহ-সভাপতি, দৈনিক দিনকালের খুলনা প্রতিনিধি ফকির শহিদুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক এবং দৈনিক সময়ের খবরের রিপোর্টার খাইরুল আলম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক তথ্যের চিফ রিপোর্টার হাসান আহমেদ মোল্লা, ৭১ টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান কনক রহমান, খুলনা গেজেট পত্রিকার এস এম মাহবুবুর রহমান, দৈনিক প্রবর্তনের ডি এম রেজা সোহাগ এবং এখন টেলিভিশনের রামিম চৌধুরী।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন দৈনিক জন্মভূমি পত্রিকার নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের।
সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক সোহাগ দেওয়ান ও দৈনিক খুলনা গেজেট পত্রিকার সহকারী সম্পাদক আনিস উদ্দিন।
পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পিআইডির সহকারী তথ্য অফিসার রমজান আলী।
Reporter Name 






















