Dhaka ০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহী আরও দৃষ্টিনন্দন চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬২ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট সরিষাবাড়ীতে শামীম তালুকদার গোল্ডকাপ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের সাথে সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময় মালগাজীতে পরিবেশ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও পূজার উপহার ডাঃ মোঃ আনোয়ার হোসেন ও এভার শাইন ডেন্টাল কেয়ার-এর পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা  বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজশাহীতে রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ ছিল আড়াই ঘণ্টা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী, ৭ আগস্ট ২০২৫

রাজশাহীর নন্দনগাছী এলাকায় রেললাইন ভেঙে যাওয়ায় সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বালুদিয়াড় মাদ্রাসা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে মেরামত কাজ সম্পন্ন করেন। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।     রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস নন্দনগাছী অতিক্রম করার পরপরই স্থানীয়রা রেললাইনে ভাঙন দেখতে পান এবং রেল কর্তৃপক্ষকে খবর দেন।

তিনি আরও বলেন, “রেললাইন ভেঙে যাওয়ার কারণে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস, খুলনা থেকে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে ছিল। লাইনের মেরামত শেষ হলে এসব ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। ফলে প্রতিটি ট্রেনের সিডিউলে গড়মিল হয়।”

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি প্রযুক্তিগত ত্রুটিজনিত কারণ বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুনঃ  চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি
Tag :
জনপ্রিয় নিউজ

সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি

রাজশাহীতে রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ ছিল আড়াই ঘণ্টা

সময়: ০৬:১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী, ৭ আগস্ট ২০২৫

রাজশাহীর নন্দনগাছী এলাকায় রেললাইন ভেঙে যাওয়ায় সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বালুদিয়াড় মাদ্রাসা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে মেরামত কাজ সম্পন্ন করেন। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।     রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস নন্দনগাছী অতিক্রম করার পরপরই স্থানীয়রা রেললাইনে ভাঙন দেখতে পান এবং রেল কর্তৃপক্ষকে খবর দেন।

তিনি আরও বলেন, “রেললাইন ভেঙে যাওয়ার কারণে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস, খুলনা থেকে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে ছিল। লাইনের মেরামত শেষ হলে এসব ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। ফলে প্রতিটি ট্রেনের সিডিউলে গড়মিল হয়।”

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি প্রযুক্তিগত ত্রুটিজনিত কারণ বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুনঃ  নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ