Dhaka ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ফুলতলার দামোদরে ছু-রিকা-ঘাতে যুবকের মৃ*ত্যু, আহত -২ ওয়ার্ল্ড ভিশনের সাথে হলোখানা ইউনিয়নের ষ্টেন্ডিং কমিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত গৌরীপুরের সন্ত্রাসী রুবেল বাহিনীর হাত থেকে রেহাই পেতে চায় রিপন পরিবার বর্গ রামপালে মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , ডিমলায় বীর মুক্তিযোদ্ধা হানিফ না ফেরার দেশে চলে গেলেন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক শরিফুল ইসলামের পিতা আব্দুর রহমান,দাফন সম্পন্ন সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা পঞ্চগড়ের দুই মাদকাবারী ৬ মাসের কারাদণ্ড বাগেরহাটের রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজাবিরাট মন্দিরের সম্পত্তি আত্মসাৎ ও চাঁদাবাজির প্রতিবাদে গোবিন্দগঞ্জে বিশাল মানববন্ধন

  • Reporter Name
  • সময়: ১১:২৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১০ Time View

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রাজাবিরাট এলাকায় শ্রী শ্রী মদন মোহন জিউ বিগ্রহ মন্দিরের সম্পত্তি স্থানীয় একটি কুচক্রী মহল কর্তৃক অবৈধ ভাবে আত্মসাৎ ও চাঁদাদাবির প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টায় রাজাবিরাট বাজারের প্রধান সড়কে ‘রাজাবিরাট শ্রী শ্রী মদন মোহন জিউ বিগ্রহ মন্দিরের ভক্তবৃন্দ’ ও স্থানীয় জনসাধারণের ব্যানারে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলার রাজাবিরাট এলাকায় অবস্থিত শত বছরের পুরোনো শ্রী শ্রী মদন মোহন জিউ বিগ্রহ মন্দিরের বিপুল পরিমাণ দেবোত্তর সম্পত্তি দীর্ঘকাল ধরে স্থানীয় একটি প্রভাবশালী ও কুচক্রী মহল ভুয়া কাগজপত্র তৈরি করে এবং পেশিশক্তির জোরে আত্মসাৎ করার চেষ্টা চালাচ্ছে। ইতিপূর্বে মন্দিরের বেশ কিছু জমি দখল করে নেওয়ায় মন্দিরের ধর্মীয় কার্যক্রম ও ঐতিহ্য আজ হুমকির মুখে পড়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রী মদন মোহন জিউ বিগ্রহ মন্দিরের সভাপতি দিপক চন্দ্র মহন্ত, সাধারণ সম্পাদক দিপক চন্দ্র বর্মন এবং উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শম্ভু নাথ বর্মন। তারা অভিযোগ করে বলেন, স্থানীয় প্রভাবশালী ফেরদৌস, টুনু, লু্ৎফর, রাসেল, জহুরুল, উজ্জ্বল,কামরুলসহ একদল লোক মন্দিরে এসে মোটা অংকের চাঁদা দাবি করে। শুধু তাই নয়, তারা এলাকায় মাইকিং করে মন্দিরের জন্য টাকা আদায় কার্যক্রম জোরপূর্বক বন্ধ করে দিয়েছে।
বক্তারা আরও বলেন, এই মন্দিরটি আমাদের এলাকার হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক। একটি কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য মন্দিরের পবিত্র সম্পত্তি গ্রাস করছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে এই দখলদার ও চাঁদাবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং মন্দিরের সম্পত্তি উদ্ধার করে দেবোত্তর হিসেবে সংরক্ষণ করা হোক।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল রাজাবিরাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭ দিনের মধ্যে যদি মন্দিরের সম্পত্তি উদ্ধার ও অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করে, তবে পরবর্তীতে রাজপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ  দুর্নীতির সংবাদ প্রকাশ:সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা

এ সময় রাজাবিরাট শ্রী শ্রী মদন মোহন জিউ বিগ্রহ মন্দিরের শত শত ভক্ত ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের প্রতিনিধি চিত্ত রঞ্জন পাল, রমেন, পল্লবী রানী চক্রবর্তী, রতিকান্ত বর্মন, সিরাজুম ইসলাম, চঞ্চল বর্মনসহ স্থানীয় ব্যবসায়ী ও সকল শ্রেণি-পেশার মানুষ। বিক্ষোভকারীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনায় বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তোলেন।

Tag :
জনপ্রিয় নিউজ

ফুলতলার দামোদরে ছু-রিকা-ঘাতে যুবকের মৃ*ত্যু, আহত -২

রাজাবিরাট মন্দিরের সম্পত্তি আত্মসাৎ ও চাঁদাবাজির প্রতিবাদে গোবিন্দগঞ্জে বিশাল মানববন্ধন

সময়: ১১:২৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রাজাবিরাট এলাকায় শ্রী শ্রী মদন মোহন জিউ বিগ্রহ মন্দিরের সম্পত্তি স্থানীয় একটি কুচক্রী মহল কর্তৃক অবৈধ ভাবে আত্মসাৎ ও চাঁদাদাবির প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টায় রাজাবিরাট বাজারের প্রধান সড়কে ‘রাজাবিরাট শ্রী শ্রী মদন মোহন জিউ বিগ্রহ মন্দিরের ভক্তবৃন্দ’ ও স্থানীয় জনসাধারণের ব্যানারে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলার রাজাবিরাট এলাকায় অবস্থিত শত বছরের পুরোনো শ্রী শ্রী মদন মোহন জিউ বিগ্রহ মন্দিরের বিপুল পরিমাণ দেবোত্তর সম্পত্তি দীর্ঘকাল ধরে স্থানীয় একটি প্রভাবশালী ও কুচক্রী মহল ভুয়া কাগজপত্র তৈরি করে এবং পেশিশক্তির জোরে আত্মসাৎ করার চেষ্টা চালাচ্ছে। ইতিপূর্বে মন্দিরের বেশ কিছু জমি দখল করে নেওয়ায় মন্দিরের ধর্মীয় কার্যক্রম ও ঐতিহ্য আজ হুমকির মুখে পড়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রী মদন মোহন জিউ বিগ্রহ মন্দিরের সভাপতি দিপক চন্দ্র মহন্ত, সাধারণ সম্পাদক দিপক চন্দ্র বর্মন এবং উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শম্ভু নাথ বর্মন। তারা অভিযোগ করে বলেন, স্থানীয় প্রভাবশালী ফেরদৌস, টুনু, লু্ৎফর, রাসেল, জহুরুল, উজ্জ্বল,কামরুলসহ একদল লোক মন্দিরে এসে মোটা অংকের চাঁদা দাবি করে। শুধু তাই নয়, তারা এলাকায় মাইকিং করে মন্দিরের জন্য টাকা আদায় কার্যক্রম জোরপূর্বক বন্ধ করে দিয়েছে।
বক্তারা আরও বলেন, এই মন্দিরটি আমাদের এলাকার হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক। একটি কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য মন্দিরের পবিত্র সম্পত্তি গ্রাস করছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে এই দখলদার ও চাঁদাবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং মন্দিরের সম্পত্তি উদ্ধার করে দেবোত্তর হিসেবে সংরক্ষণ করা হোক।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল রাজাবিরাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭ দিনের মধ্যে যদি মন্দিরের সম্পত্তি উদ্ধার ও অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করে, তবে পরবর্তীতে রাজপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ