Dhaka ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির সাথে প্রেস মিনিস্টার ও বিশিষ্ট সাংবাদিক গোলাম মুর্তুজার মতবিনিময় সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদ সহ মাদক কারবারি আটক বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই; প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি চট্টগ্রামে কিলোমিটারে বাস ভাড়া ২.৫৩ টাকা, দূরপাল্লায় টোলসহ নতুন হিসাব পেটের ভেতরে লুকানো ইয়াবা: রেজুখাল চেকপোস্টে দুই যুবক আটক ভাঙ্গুড়ায় দোকান ভাঙচুর হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন কয়েকদিন তীব্র গরমের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও ১ম সভা

  • Reporter Name
  • সময়: ১২:১৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১০ Time View

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিয়নের ২০২৬-২০২৮ মেয়াদে নবনির্বাচিত কমিটি শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২:০০ টায় চট্টগ্রাম রিজিয়নের দায়িত্বভার গ্রহণ করেন| এর পর নবনির্বাচিত কমিটির ১ম সভা রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে অনুষ্ঠিত হয়|

সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব এর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান| সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়|সভায় উপস্থিত রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্যবৃন্দ একে অপরকে অভিনন্দন জানান ও নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন|
সভায় পূর্ববর্তী রিজিওনাল কমিটির চেয়ারম্যান, কো-চেয়ারম্যান-১, কো-চেয়ারম্যান-২ এবং সদস্যবৃন্দকে রিহ্যাবের জন্য গৃহীত সকল কাজের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন|

সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আমরা রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সকল সম্মানিত সদস্যদের কল্যাণে সকলের কাছ থেকে পরামর্শ নিয়ে একটি শক্তিশালী সদস্যবান্ধব রিহ্যাব গড়ে তুলব| নতুন কমিটি চট্টগ্রামের সকল রিহ্যাব সদস্যদের সাথে নিয়ে ব্যবসাবান্ধব ও বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরি, আধুনিক নগরায়ন নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের সুযোগ বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন|

রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত বিনতে নুর বলেন আমরা সদস্যদের সমস্যাগুলো চিহ্নিত করে রিয়েল এস্টেট সেক্টরের সাথে সম্পৃক্ত দপ্তরগুলোর কাছে তুলে ধরব এবং আমাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নিয়মিত কাজ করব|

রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী বলেন সকল ভেদাভেদ ভুলে আমরা রিহ্যাব এখন একটি পরিবার| আমরা সকল সদস্যকে সঙ্গে নিয়ে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নকে সুউচ্চ পর্যায়ে নিয়ে যাব|

সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য ইঞ্জি. শেখ নিজাম উদ্দিন, হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ, এস এম শহিদুল্লাহ, আশিষ রায় চৌধুরী|

আরও পড়ুনঃ  কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি

রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও ১ম সভা

সময়: ১২:১৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিয়নের ২০২৬-২০২৮ মেয়াদে নবনির্বাচিত কমিটি শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২:০০ টায় চট্টগ্রাম রিজিয়নের দায়িত্বভার গ্রহণ করেন| এর পর নবনির্বাচিত কমিটির ১ম সভা রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে অনুষ্ঠিত হয়|

সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব এর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান| সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়|সভায় উপস্থিত রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্যবৃন্দ একে অপরকে অভিনন্দন জানান ও নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন|
সভায় পূর্ববর্তী রিজিওনাল কমিটির চেয়ারম্যান, কো-চেয়ারম্যান-১, কো-চেয়ারম্যান-২ এবং সদস্যবৃন্দকে রিহ্যাবের জন্য গৃহীত সকল কাজের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন|

সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আমরা রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সকল সম্মানিত সদস্যদের কল্যাণে সকলের কাছ থেকে পরামর্শ নিয়ে একটি শক্তিশালী সদস্যবান্ধব রিহ্যাব গড়ে তুলব| নতুন কমিটি চট্টগ্রামের সকল রিহ্যাব সদস্যদের সাথে নিয়ে ব্যবসাবান্ধব ও বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরি, আধুনিক নগরায়ন নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের সুযোগ বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন|

রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত বিনতে নুর বলেন আমরা সদস্যদের সমস্যাগুলো চিহ্নিত করে রিয়েল এস্টেট সেক্টরের সাথে সম্পৃক্ত দপ্তরগুলোর কাছে তুলে ধরব এবং আমাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নিয়মিত কাজ করব|

রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী বলেন সকল ভেদাভেদ ভুলে আমরা রিহ্যাব এখন একটি পরিবার| আমরা সকল সদস্যকে সঙ্গে নিয়ে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নকে সুউচ্চ পর্যায়ে নিয়ে যাব|

সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য ইঞ্জি. শেখ নিজাম উদ্দিন, হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ, এস এম শহিদুল্লাহ, আশিষ রায় চৌধুরী|

আরও পড়ুনঃ  মুরাদনগর বাংগরা, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)'র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত