মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে বাঁশখালীর এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে লোহাগাড়া উপজেলার চুনতি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া জান্নাত চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আরবশাহ ঘোনা এলাকার মাওলানা আরিফুর রহমানের মেয়ে। তিনি চট্টগ্রাম মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
লোহাগাড়া ট্রমা সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইমুন সিরাজ জানান, সকালে এক নারীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, চুনতি বাজার এলাকায় ইম্পেরিয়াল পরিবহন ও পুরবী পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Reporter Name 






















