Dhaka ১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ নির্বিঘ্ন দুর্গোৎসব নিশ্চিত করতে নগরীর পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার চরভদ্রাসনে ১৫ মণ্ডপে শুরু শারদীয় দুর্গাপূজা, চলবে ২১ অক্টোবর পর্যন্ত তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার চরভদ্রাসনে দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর পুলিশ, ১৫ পূজামণ্ডপ পরিদর্শন ওসির বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি ডিমলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা হচ্ছে গুজব সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেঙ্গে দেওয়া হলো জামায়াতের কুমিল্লা মহানগর সংগঠন ও ইমারাত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান প্রদান: সম্প্রীতি, মানবিকতা ও জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী

  • Reporter Name
  • সময়: ০৭:৫৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২১ Time View

বান্দরবান, ১৫ অক্টোবর ২০২৬: ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে দাঁড়ানোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের উদ্যোগে বিভিন্ন মন্দির ও সহায়তা প্রয়োজন এমন ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

অদ্য ১৫ অক্টোবর ২০২৬ তারিখ ১২০০ ঘটিকায় বান্দরবান সেনা জোনের আয়োজনে এ অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জোন কমান্ডারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর সৈয়দ রবিউল ইসলাম, সাব-জোন কমান্ডার, রোয়াংছড়ি। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন নাতিক শেখ তাকি, বান্দরবান সদর জোন।

অনুষ্ঠানে বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও সুষ্ঠুভাবে উদযাপনে সহযোগিতা প্রদানের লক্ষ্যে বিভিন্ন মন্দির কর্তৃপক্ষের পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল ও সহায়তাপ্রত্যাশী ব্যক্তিদের মাঝে অনুদান বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বান্দরবান সেনা জোন স্থানীয় জনগণের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সহযোগিতা প্রদান এবং সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সম্প্রীতি সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করা হয়। একই সঙ্গে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান, সামাজিক স্থিতিশীলতা এবং সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় জনগণের সুসম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।

শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে।

বান্দরবান সদর জোন
বাংলাদেশ সেনাবাহিনী

আরও পড়ুনঃ  প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল

ওসমান গণি
বান্দরবান প্রতিনিধি

Tag :
জনপ্রিয় নিউজ

নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান প্রদান: সম্প্রীতি, মানবিকতা ও জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী

সময়: ০৭:৫৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বান্দরবান, ১৫ অক্টোবর ২০২৬: ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে দাঁড়ানোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের উদ্যোগে বিভিন্ন মন্দির ও সহায়তা প্রয়োজন এমন ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

অদ্য ১৫ অক্টোবর ২০২৬ তারিখ ১২০০ ঘটিকায় বান্দরবান সেনা জোনের আয়োজনে এ অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জোন কমান্ডারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর সৈয়দ রবিউল ইসলাম, সাব-জোন কমান্ডার, রোয়াংছড়ি। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন নাতিক শেখ তাকি, বান্দরবান সদর জোন।

অনুষ্ঠানে বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও সুষ্ঠুভাবে উদযাপনে সহযোগিতা প্রদানের লক্ষ্যে বিভিন্ন মন্দির কর্তৃপক্ষের পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল ও সহায়তাপ্রত্যাশী ব্যক্তিদের মাঝে অনুদান বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বান্দরবান সেনা জোন স্থানীয় জনগণের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সহযোগিতা প্রদান এবং সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সম্প্রীতি সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করা হয়। একই সঙ্গে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান, সামাজিক স্থিতিশীলতা এবং সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় জনগণের সুসম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।

শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে।

বান্দরবান সদর জোন
বাংলাদেশ সেনাবাহিনী

আরও পড়ুনঃ  কাউখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ওসমান গণি
বান্দরবান প্রতিনিধি