Dhaka ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সান্তাহার পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Reporter Name
  • সময়: ০৮:২২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪০ Time View

মিরু হাসান, বগুড়া প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সান্তাহার পৌর যুবদল কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের দেশমাতা বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, ডাকবাংলো চত্বরে পুকুরে পোনা মাছ অবমুক্ত ও গাছ বিতরণের আয়োজন করা হয়।

সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠুর সঞ্চালনায় ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েলের আহ্বানে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর বিএনপির সভাপতি ফিরোজ মো: কামরুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মতিউর রহমান টিটু হোসেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, শহিদুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদ আহমেদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মাহমুদ, সৌরভ কর্মকার, শাহাজাহান আলম স্বপন, দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, সিদ্দিকুর রহমান তুফান, আমিনুল ইসলাম কুহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন শওকত, কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু, তাঁতী দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কেন্দ্রীয় বিদ্যুৎ শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, সাবেক ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সাব্বির হোসেন ছনি, ছাত্রদল নেতা আব্দুল আজিজ আবিদ, রবিনসহ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর

অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল মহিত তালুকদার বলেন, বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকার কথা তুলে ধরেন। ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে যুবদল কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো চত্বরে পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন এবং পৌর শহরের ৯টি ওয়ার্ডের নেতা-কর্মীদের মাঝে গাছ বিতরণ করেন।

এ সময় সান্তাহার পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

সান্তাহার পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সময়: ০৮:২২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

মিরু হাসান, বগুড়া প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সান্তাহার পৌর যুবদল কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের দেশমাতা বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, ডাকবাংলো চত্বরে পুকুরে পোনা মাছ অবমুক্ত ও গাছ বিতরণের আয়োজন করা হয়।

সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠুর সঞ্চালনায় ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েলের আহ্বানে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর বিএনপির সভাপতি ফিরোজ মো: কামরুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মতিউর রহমান টিটু হোসেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, শহিদুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদ আহমেদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মাহমুদ, সৌরভ কর্মকার, শাহাজাহান আলম স্বপন, দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, সিদ্দিকুর রহমান তুফান, আমিনুল ইসলাম কুহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন শওকত, কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু, তাঁতী দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কেন্দ্রীয় বিদ্যুৎ শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, সাবেক ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সাব্বির হোসেন ছনি, ছাত্রদল নেতা আব্দুল আজিজ আবিদ, রবিনসহ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  সিনেটের নেতৃত্ব নিতে শুমারের বিরুদ্ধে ভ্যান হলেনের চ্যালেঞ্জ: ‘জয়ের পথ খোলা’